সাহিত্যে নোবেল পেলেন পোল্যান্ডের ওলগা তোকারচুক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪০ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
সাহিত্যে একসাথে দুই বছরের নোবেল পুরস্কার ঘোষণা করেছে রয়েল সুইডিস একাডেমি অব সায়েন্সেস। ২০১৮ সালের জন্য নোবেল পেলেন পোলিশ সাহিত্যিক ওলগা তোকারচুক। আর ২০১৯ সালের জন্য পুরস্কারটি পেয়েছেন অস্ট্রিয়ার লেখক পিটার হ্যান্ডকে। দ্য নোবেল প্রাইজ নামের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এই দুইজনের পুরস্কার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে একটি যৌন নির্যাতন কেলেঙ্কারির কারণে গত বছর সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা করে নোবেল কমিটি। খবর-দ্য গার্ডিয়ান।
সাহিত্য নোবেল জয়ী ১১৪ জন পুরুষের বিপরীতে ১৫তম নারী হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন পোল্যান্ডের লেখিকা ওলগা। গত বছর ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ জিতেছিলেন তোকারচুক। ৫৭ বছর বয়সী তোকারচুককে তার প্রজন্মের শীর্ষ ঔপন্যাসিক মনে করা হয়ে থাকে। তিনি বাস্তবতা আর কল্পনার মিশ্রণে উপন্যাস লেখেন। তবে, এক্ষেত্রে কল্পনাগুলোর সূত্রপাত হয়ে থাকে বাস্তবতা থেকেই।
চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া অস্ট্রিয়ার ৭৬ বছর বয়সী নাট্যকার ও ঔপন্যাসিক হ্যান্ডকে তার লেখার মাধ্যমে মানবজীবনের অভিজ্ঞতাগুলোকে ভাষাগত কৌতূহল দিয়ে পাঠকদের কাছে তুলে ধরেন বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।
এর আগে, বুধবার রসায়ন গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৩ বিজ্ঞানী নোবেল পুরস্কার পান। নোবেলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার লাভ করেন ৯৭ বছর বয়সী মার্কিন বিজ্ঞানী গুডেনো। অন্য দুইজন আকিরা ইউশিনো হচ্ছেন জাপানি রসায়নবিদ ও স্ট্যানলি হুইটিংহাম ব্রিটিশ-আমেরিকান রসায়ন গবেষক।
৮ অক্টোবর মহাবিশ্ব নিয়ে গবেষণায় অবদান রাখার জন্য পদার্থে যৌথভাবে নোবেল পুরস্কার পান এক কানাডীয় মার্কিন বিজ্ঞানী এবং দুই সুইস জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।
তার আগেরদিন ৭ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানে গবেষণার জন্য দুই মার্কিন এবং এক ব্রিটিশ বিজ্ঞানী নোবেল পুরস্কার পান। অক্সিজেনের সহজলভ্যতার সাথে শরীরে কোষগুলো কীভাবে খাপ খায়, তা নিয়ে যুগান্তকরী গবেষণার জন্য এই স্বীকৃতি পান তারা।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










