সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার
বিশ্বের জনপ্রিয় পপ তারকা শাকিরা।
২০১১ সালের কর নিয়ে একটি বিরোধের জেরে কলম্বিয়ান পপ তারকা শাকিরার কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া সাড়ে ৫ কোটি ইউরোর (৬ কোটি ৪০ লাখ ডলার) বেশি অর্থ ফেরত দিতে কর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্পেনের একটি আদালত।
এ প্রসঙ্গে দি ন্যাশনাল অডিয়েন্স নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কর কর্তৃপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে ‘হিপস ডোন্ট লাই’ খ্যাত এই গায়িকা ২০১১ সালে স্পেনে ১৮৩ দিনের বেশি সময় কাটিয়েছিলেন। আইন অনুযায়ী, দেশটিতে ব্যক্তিগত আয়কর দেওয়ার জন্য কোনো বাসিন্দাকে বছরে অন্তত ১৮৩ দিন সেখানে অবস্থান করতে হয়।
গত মাসে দেওয়া এবং আজ সোমবার বার্তা সংস্থা এএফপির হাতে আসা আদালতের রায়ে বলা হয়েছে, ‘উল্টো আদালত দেখতে পেয়েছে যে, শাকিরা স্পেনে ১৬৩ দিন কাটিয়েছিলেন এবং কর কর্তৃপক্ষ এটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে, এই গায়িকার অর্থনৈতিক স্বার্থের মূল কেন্দ্র স্পেনে ছিল।’
স্পেনের আদালত রায় দিয়েছে, স্পেনের কর সংস্থাকে নেওয়া সমস্ত অর্থ আইনি সুদসহ ফেরত দিতে হবে। এর মাধ্যমে শাকিরাকে ওই বছরের জন্য স্পেনের কর বাসিন্দা হিসেবে শ্রেণিবদ্ধ করে কয়েক কোটি ইউরো জরিমানা ও কর সমন্বয় করা হয়েছিল, তা কার্যকরভাবে বাতিল হয়ে গেল।
পপ তারকা শাকিরা এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, ‘বছরের পর বছর ধরে আমার সুনাম নষ্ট করার জন্য সুপরিকল্পিত প্রচারণা এবং এর কারণে অনেক ঘুমহীন রাত কাটানোর ফলে আমার ও আমার পরিবারের স্বাস্থ্য ও ভালো কাজ করার ওপর যে প্রভাব পড়েছিল তার অবসান হলো। আমি মনে করি অবশেষে আদালত সত্যটি সামনে এনেছে।’
এএফপি-কে পাঠানো এক বিবৃতিতে শাকিরা আরও বলেন, ‘অন্যান্য করদাতাদের কাছে হুমকিস্বরূপ বার্তা পাঠাতে আমার নাম এবং জনসমক্ষে থাকা ভাবমূর্তিকে ব্যবহার করে এই প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ বিকৃত ও অতিরঞ্জিত করা হয়েছিল। আজ সেই মিথ্যা গল্পটি ভেঙে পড়েছে।’
ফেরত দেওয়া মোট অর্থের পরিমাণ সাড়ে ৫ কোটি ইউরো (প্রায় ৭৮৭ কোটি টাকা) ছাড়িয়ে গেছে, যার মধ্যে আয়ের ওপর কর বাবদ প্রায় ২ কোটি ৪০ লাখ ইউরো, কর্তৃপক্ষের ভাষায় একটি ‘খুব গুরুতর’ আইন লঙ্ঘনের জন্য প্রায় আড়াই কোটি ইউরো জরিমানা এবং এর সাথে সুদ অন্তর্ভুক্ত রয়েছে।
এই রায়টি এমন এক সময়ে এল যখন ৪৯ বছর বয়সী শাকিরা আগামী সেপ্টেম্বর থেকে মাদ্রিদে কনসার্টের মাধ্যমে তাঁর রেকর্ড সৃষ্টিকারী ‘উইমেন ডোন্ট ক্রাই’ অ্যানিমোর বিশ্ব সফর শেষ করতে চলেছেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










