ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২২:৩২:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

সায়েদাবাদে জিপের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৪৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

রাজধানীর দক্ষিণ সায়েদাবাদে জিপের ধাক্কায় রাজ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

শিশুর চাচা সালাম জানান, ৫৫/২/এ দয়াগন্জ বটতলা, দক্ষিণ সায়েদাবাদ আমাদের বাসা। রাজ সিএমএইচ মেমোরিয়াল প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। বিকেলে বাসার সামনে খেলার জন্য বের হয়। এসময় একটি সাদা রংয়ের জিপ  (ঢামে- ঘ-১১-০৩৫৮), তাকে ধাক্কা দেয়। এতে রাজ গুরুতর আহত হয়।

 

স্থানীয়রা গাড়িটি আটক করলেও পোশাকধারী এক পুলিশ গাড়িটি ছেড়ে দেয় বলে তিনি অভিযোগ করেন।

 

সালাম আরও জানান, আহত শিশুটিকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।