সিংহাসনে বসার ৩৭ দিন পরই রানির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ১ মে ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক জুলু গোষ্ঠীর অন্তবর্তীকালীন শাসক রানি শিয়িওয়ে মন্টফোমবি দামিনি জুলু মারা গেছেন। জুলু রাজপরিবার এক ঘোষণায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্বামী গুডউইল জোয়েলিথিনির মৃত্যুর পর গত মাসেই মন্টফোমবি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় নৃতাত্ত্বিক এই গোষ্ঠীর অন্তবর্তীকালীন শাসক হয়েছিলেন। ফলে সিংহাসনে বসার ৩৭ দিন পর মারা গেলেন ৬৫ বছর বয়সী এই রানি।
স্বামীর মৃত্যুর পর চলতি বছরের ২৪ মার্চ জুলুদের নেতা হিসেবে মন্টফোমবির নাম ঘোষণা করা হয়েছিল।
জুলু রানির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানান, মন্টফোমবির মৃত্যু রাজপরিবারকে স্তব্ধ করে দিয়েছে। তারা পুরোপুরি শোকাচ্ছন্ন। ১ কোটি ১০ লাখ জনগোষ্ঠীর জুলু জাতির পরবর্তী শাসকের নাম এখনও ঘোষণা করা হয়নি।
সপ্তাহখানেক আগে অসুস্থ রানি মন্টফোমবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তার অসুস্থতার ধরন ও রোগের নাম প্রকাশ করা হয়নি।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










