সিআইপি হলেন দিলীপ কুমার আগরওয়ালা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৬ জুন ২০২৩ সোমবার
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দিলীপ কুমার আগরওয়ালার হাতে সিআইপি কার্ড তুলে দেন।
কমার্শিয়াল ইম্পরট্যান্ট পারসন সিআইপি (ট্রেড-২০২১) নির্বাচিত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। ট্রেড ক্যাটাগরি থেকে চুয়াডাঙ্গা চেম্বারের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার হাতে সিআইপি কার্ড তুলে দেন। এ নিয়ে তিনি টানা অষ্টম বারের মত সিআইপি নির্বাচিত হলেন।
সিআইপি কার্ড গ্রহণকালে দিলীপ কুমার বলেন, যেকোন স্বীকৃতিই আনন্দদায়ক। এতে দায়বদ্ধতা সৃষ্টি হয়, কাজের অনুপ্রেরণা বৃদ্ধি পায়।” দিলীপ কুমার আগরওয়ালা একাধারে, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এর সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক, বাংলাদেশ ডায়মন্ড মার্চেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এছাড়াও তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আর্থ-সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন ।
দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে সিআইপি-২০২১ ঘোষণা করে। এবার রপ্তানি খাতে ১৪০ ও ট্রেড খাতে ৪০ জনকে সিআইপি নির্বাচিত করা হয়। দুই ধরনের সিআইপি মিলিয়ে মোট ১৮০ জনের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মনোনীত সিআইপি ব্যক্তিকে সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে সম্মানিত করে। যা তার ব্যবসায়িক ভাবমূর্তি বৃদ্ধি ও উন্নয়নের পথকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
আগামী এক বছরের জন্য এই ব্যক্তিরা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পাস ও গাড়ির স্টিকার পাবেন। এছাড়া জাতীয় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসা সংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার ও বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন।
এ ছাড়া সিআইপিরা তাদের স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। বিদেশভ্রমণের ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের জন্য ‘লেটার অব ইন্ট্রোডাকশন দেবে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








