সিআইপি হিসেবে আবারো স্বীকৃতি পেলেন রূপালী চৌধুরী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১২ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী সিআইপি হিসেবে আবারো স্বীকৃতি পেলেন। শিল্পখাতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে সরকারের মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি দেওয়া হয়। এফআইসিসিআই-এর সভাপতি হিসেবে ২০২১ সালে নিষ্ঠা ও দায়িত্বের সাথে তার ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ভিন্ন ভিন্ন খাতের শিল্প নেতাদের উল্লেখযোগ্য অবদান এবং দক্ষ পরিচালনাকে সম্মানিত করার লক্ষ্যে সরকার সিআইপি’র স্বীকৃতি প্রদান করা থাকে।
সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত জমকালো এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রূপালী চৌধুরীর হাতে এই পুরস্কার তুলে দেন কৃষি মন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়; কামাল আহমেদ মজুমদার এমপি, মাননীয় উপমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়; এবং এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।
সিআইপি হিসেবে স্বীকৃতি অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে রূপালী চৌধুরী বলেন, শিল্প প্রতিষ্ঠানের অভিভাবক হিসাবে শিল্প-বান্ধব বিভিন্ন আইন কানুন অনুমোদনের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হিসাবে কাজ করতে পারে শিল্প মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধনের ফলে ব্যবসা পরিচালনা আরো সহজ হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, বিদেশী বিনিয়োগে স্থাপিত মাল্টিন্যাশনাল শিল্প প্রতিষ্ঠানের প্রধানদের জন্যও সিআইপি হিসাবে স্বীকৃতি লাভের সুযোগ থাকা দরকার। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিতে আরও অবদান রাখতে তারা আরও উৎসাহিত হবে।
রূপকল্প ২০৪১ অর্জনে বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে দেশের বাণিজ্যিক নেতা এবং শিল্প বিশেষজ্ঞদের নিজ নিজ খাতে উদ্ভাবনী বিকাশে উৎসাহিত করে চলেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র শিল্প থেকে সর্বোচ্চ ৬০ জন ব্যক্তিকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে মনোনীত করে থাকে। সিআইপিরা বিভিন্ন সরকারি প্রক্রিয়ায় বিশেষ সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, যা তাদের নেতৃত্ব ও ব্যবসায় পরিচালনার কাজকে আরো সহজ করে তোলে। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং এফআইসিসিআই-এর সভাপতি হিসাবে অনন্য ভূমিকার জন্য প্রশংসিত রূপালী চৌধুরী আগেও আট বার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছেন।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র






