ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৩:৪৮:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

সিএমপির কার্যালয়ে মিতুর বাবা-মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:০০ এএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

চট্টগ্রামের প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্তে তার বাবা-মার সাথে কথা বলছেন মামলার তদন্ত কর্মকর্তা।
 
বৃহস্পতিবার নগরীর লালদিঘীর পাড়স্থ সিএমপি সদর দফতরে যান মিতুর বাবা প্রাক্তন পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন এবং মিতুর মা শাহেদা বেগম।
 
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান জানান, তদন্তের স্বার্থে মিতুর বাবা ও মায়ের সাথে কথা বলা হচ্ছে।
 
এর আগে এই হত্যা মামলায় বাবুল আক্তার ও মিতুর বাবাকে চট্টগ্রামে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
 
গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসির মোড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এই ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন।

এই বিভাগের জনপ্রিয়