ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ০:২০:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

সিঙ্গাপুরের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০১ পিএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বৃহত্তর বিনিয়োগে সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী এবং দায়িত্বপ্রাপ্ত বাণিজ্য সম্পর্কমন্ত্রী এস. ইশ্বরান বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি আহ্বান জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সারাদেশে একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। আমি সিঙ্গাপুরের উদ্যোক্তাদের এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী অর্থনৈতিক অঞ্চলে কৃষি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া সিঙ্গাপুর সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের পাশাপাশি টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান প্রেস সচিব।