ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ০:৫৬:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

সিঙ্গাপুরের বিলাসবহুল হোটেলে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সিঙ্গাপুরের প্রাণকেন্দ্রের একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন। গণমাধ্যমের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের সময় আটকে পড়া প্রায় ৫শ’ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। যদিও আগুণে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

টেলিভিশনের ফুটেজে অর্চার্ড রোডের কাছে গ্র্যান্ড হায়াত হোটেল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে, সিঙ্গাপুর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর (এসসিডিএফ) পক্ষ থেকে বলা হয়েছে, খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

এসসিডিএফ জানায়, ভবনটির তৃতীয় তলায় অবস্থিত একটি রেস্তোরাঁর রান্নাঘরের চুলা থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে। এই নিয়ে চলতি বছর সিঙ্গাপুরে দ্বিতীয়বারের মতো কোন বিলাসবহুল হোটেলে আগুন লাগলো।

-জেডসি