ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১২:৩৮:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৬ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ)।মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া তথ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন সিঙ্গাপুরে নতুন করে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশি শ্রমিক, অপরজন রিসোর্ট ওয়ার্ল্ড সেন্তোসা ক্যাসিনোর কর্মচারী।

ভাইরাসে আক্রান্ত বাংলাদেশি শ্রমিকের বয়স ৩৯ বছর। এ বাংলাদেশির চীন ভ্রমণের কেনো তথ্য পাওয়া যায়নি। গত ৬ ফেব্রুয়ারি তিনি অসুস্থ বোধ করলে পরের দিন তাকে সাধারণ চিকিৎসা দেওয়া হয়। এরপর ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরের জাতীয় সংক্রামক রোগ কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করা হলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

শেষ এই দুইজনসহ সিঙ্গাপুরে ভাইরাসটিতে মোট ৪৭ জন রোগী আক্রান্ত হলেন। যার মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

এর আগে গত রোববার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশি শ্রমিকের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানায়। মঙ্গলবার আরো একজনের আক্রান্ত হওয়ার তথ্যের মাধ্যমে ভাইরাসটিতে সিঙ্গাপুরে দ্বিতীয় কোনো বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর এলো।

-জেডসি