সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী, কাল দেশে ফিরছেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:২৫ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঠমান্ডুতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সিঙ্গাপুরে তার সরকারি সফর সংক্ষিপ্ত করে কাল মঙ্গলবার দেশে ফিরছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে আগামীকাল বিকেলে শেখ হাসিনা ঢাকা ফিরবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪দিনের সরকারি সফরে রোববার সিঙ্গাপুর পৌঁছেন। বুধবার তার দেশে ফেরার কথা ছিল।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে তিনি দেশে ফিরবেন। তিনি এ দুর্ঘটনায় নেপাল, চীন, মালদ্বীপ এবং অপর কয়েকটি দেশের নাগরিকদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিমান দুর্ঘটনার পর পরই শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলির সঙ্গে কথা বলেন এবং উদ্ধার অভিযান পরিচালনা ও আহতদের চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসক এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবলসহ একটি বিমান প্রস্তুত রয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দর পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গেই এ বিমান কাঠমান্ডু পৌঁছবে।
শেখ হাসিনা বলেন, তিন বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অবিরাম যোগাযোগ রাখছে। হতাহতদের পরিবারের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় সকল পদক্ষেপ গ্রহণ করছে।
প্রধানমন্ত্রী বলেন, উদ্ধার অভিযানে নেপালের সেনাবাহিনী দ্রুত সাড়া দিয়ে কাছাকাছি একটি অস্থায়ী সেনা শিবির স্থাপন করেছে। তিনি বলেন, আহত যাত্রীদের নেপালের ৫টি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







