সিনেটে বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা বিল পাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ৭ মার্চ ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
করোনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার করোনা বিল পাস হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্তদের আমেরিকান নাগরিকদের সহায়তার জন্য বাইডেন এই প্যাকেজ ঘোষণা করেছিলেন।
স্থানীয় সময় শনিবার দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এই বিল পাস হয়।
বাইডেনের প্রস্তাবিত করোনা প্যাকেজ নিয়ে ভোটাভুটিতে বিলের পক্ষে ৫০টি আর বিপক্ষে পড়ে ৪৯টি ভোট। বিলটি এখন অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে যাবে। সেখানেও বিলটি পাস হবে বলে প্রত্যাশা বাইডেন প্রশাসনের।
এক বিবৃতিতে বাইডেন জানান, পরিকল্পনার আওতায় চলতি মাসেই মার্কিন নাগরিকদের হাতে সহায়তা চেক চলে যাবে। আশা করা যাচ্ছে দ্রুত এই বিলে সই করা যাবে।
বাইডেনের পরিকল্পনা অনুযায়ী, করোনার কারণে আর্থিক সংকটে থাকা মার্কিন পরিবারগুলো এককালীন ১ হাজার ৪০০ ডলার করে পাবেন। এ খাতে বরাদ্দ হবে ১ লাখ কোটি ডলার। এছাড়া করোনা মহামারি মোকাবিলায় ৪১ হাজার ৫০০ কোটি ডলার এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দেওয়া হবে ৪৪ হাজার কোটি ডলার। নতুন বাইডেন প্রশাসনের জন্য এই পরিকল্পনাকে এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিলে করোনা টিকাদান কার্যক্রম এবং রোগ শনাক্তের পরীক্ষার গতি আরও বাড়ানোর কথা বলা হয়েছে।
এই বিলের ফলে কমপক্ষে ১০ লাখ বাংলাদেশি আমেরিকানসহ সাড়ে ৮ কোটি মার্কিন নাগরিক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










