ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৩:১৪:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি

সিনেটে বাইডেন মন্ত্রিসভায় প্রথম অনুমোদন পেলেন এক নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন প্রক্রিয়া শুরু হয়েছে সিনেটে এবং এর মধ্যেই একজনকে অনুমোদন দিয়েছে সিনেট।

ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে ৮৪-১০ ভোটে অনুমোদন পেয়েছেন অ্যাভরিল হেইনস। ৫১ বছর বয়সী হেইনস এ পদে প্রথম নারী। তিনি এর আগেও জাতীয় গোয়েন্দা সংস্থার নানা পদে কাজ করেছেন।খবর বিবিসি

বাইডেন প্রশাসন আরো কয়েকজন কেবিনেট সদস্যের দ্রুত অনুমোদন চাইছিলো কিন্তু অধিবেশন শেষ হওয়াতে আজ আর তা হয়নি।

নির্বাহী আদেশে পাল্টে যাচ্ছে ট্রাম্পের নীতি
শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নেয়া বেশ কিছু নীতি নির্বাহী আদেশে পাল্টে দিয়েছেন জো বাইডেন।

পরে এক টুইট বার্তায় তিনি বলেন, সঙ্কট মোকাবেলার ক্ষেত্রে অপচয় করার মতো কোনো সময় নেই।

প্রেসিডেন্ট বাইডেন যে পনেরটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তার প্রথমটিই ছিলো করোনাভাইরাস মোকাবেলা বিষয়ে। এর বাইরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আছে জলবায়ু পরিবর্তন ও অভিবাসন।

-জেডসি