ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৯:৫৭:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

সিপিএ 'স্মল ব্রাঞ্চেস' দেশগুলো নিয়ে একসাথে কাজ করছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৩৭ এএম, ৩ নভেম্বর ২০১৭ শুক্রবার

কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সিপিএ সংসদীয় গণতন্ত্রের চর্চার পাশাপাশি, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্মল ব্রাঞ্চেস দেশগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ৩৬তম স্মল ব্রাঞ্চেস কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

কমনওয়েল্থভূক্ত দেশ হলেও যেসব দেশের লোক সংখ্যা ৫ লাখের নিচে সেসব দেশের সমন্বয়ে গঠিত হয়েছে ‘স্মল ব্রাঞ্চেস’। এ দেশগুলো পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং কমনওয়েলথভূক্ত সকল দেশের বৃহত্তর স্বার্থে সম্মিলিতভাবে কাজ করবে।

স্পিকার বলেন, তিন বছর মেয়াদে সিপিএ’র দায়িত্ব পালনকালে তিনি এ সংস্থার উন্নয়নে সবসময়ই কাজ করেছেন। তরুণ প্রজন্মকে রাজনীতিতে আগ্রহী ও সংসদীয় রাজনীতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সিপিএ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

তরুণ প্রজন্ম রাজনীতিতে সম্পৃক্ত হলে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও তিনি বিশ্বাস করেন।

স্পিকার বলেন, জেন্ডার সমতা ও সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণেও সিপিএ ভূমিকা রাখছে।

জলবায়ুর বিরুপ প্রভাব জীবনযাত্রাকে পরিবর্তন করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতির হুমকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম।

তিনি বলেন, প্যারিস চুক্তির আলোকে জলবায়ুর অভিঘাত ও ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে।

স্পিকার বলেন, এ কনফারেন্সের মাধ্যমে স্মল ব্রাঞ্চের দেশগুলোর একত্র হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে ব্রাঞ্চের দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময় সম্ভব হবে,–যা পরবর্তীতে চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্পিকার বলেন, দুর্নীতি প্রতিরোধে পার্লামেন্টের ভূমিকা রয়েছে। জনগণের ক্ষমতায়ন নিশ্চিতকরণে স্বচ্ছতা জবাবদিহিতার পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে সিপিএ’র পার্লামেন্টসমূহ কাজ করছে।

সিপিএ স্মল ব্রাঞ্চের চেয়ারপার্সন ও মাল্টা সংসদের স্পিকার অ্যাঞ্জেলো ফারুগয়া এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

তিনি বলেন, সিপিএ অন্তর্ভূক্ত ৪৩টি দেশ রয়েছে যাদের জনসংখ্যা ৫ লাখের নিচে। এসব দেশকে সিপিএ’র ‘স্মল ব্রাঞ্চ’ হিসেবে গণ্য করা হয়।

 

এই বিভাগের জনপ্রিয়