সিরাজগঞ্জে শীত মৌসুমে খেঁজুর রসের সুস্বাদু গুড় তৈরি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
শীত মৌসুমে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে খেজুর রস সংগ্রহে সুস্বাদু গুড় তৈরি হচ্ছে। এ নতুন গুড় ইতিমধ্যেই বিভিন্ন হাট-বাজারে উঠছে। এ গুড়ের দাম ভালো থাকায় এখন গাছিরা খুশি। সেইসাথে গ্রামঞ্চল ঘুরে রসও বিক্রি করছে গাছিরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে রাস্তা ও বাড়ির আঙ্গিনায় প্রায় ৫ হাজার খেঁজুর গাছ রয়েছে।
এর মধ্যে তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে এই খেঁজুর গাছের সংখ্যা বেশি। শীতের আগমনে এসব এলাকার খেঁজুর গাছের সাদা অংশে পরিস্কার করে হাঁড়ি বেঁধে রাতভর রস সংগ্রহ করে গাছিরা। এ রস দিয়ে সুস্বাদুু গুড় তৈরীর পাশাপাশি গ্রামঞ্চলেও ঘুরেও এ রস বিক্রি করে তারা। এ মৌসুমে খেজুর রস সংগ্রহ ও গাছ পরিচর্যায় ব্যস্ত থাকে তারা। এছাড়া এ মৌসুমে রাজশাহী, জয়পুরহাট ও নাটোরসহ বিভিন্ন স্থান থেকে আসা স্বল্পপুজিঁর ব্যবসায়ীরা এসব এলাকার খেজুর গাছ লিজ নিয়ে থাকে এবং তারা গুড় তৈরী ও গ্রামঞ্চলেও রস বিক্রি করছে। বিশেষ করে পাটালি ও কোটা গুড় নামসহ বিভিন্ন নামের এই খেঁজুরে গুড় হাট-বাজারে বিক্রি হচ্ছে। বর্তমানে ১৬০ টাকা থেকে ৩০০ টাকা প্রতি কেজি এই গুড় বিক্রি হচ্ছে। এ মুখোরচক গুড়ে পিঠা, পায়েস, গুড়ের মুড়ি-মুড়কি ও নানা ধরনের মুখরোচক খাবার তৈরির এখন ধুম পড়ে। তবে অভিযোগ রয়েছে, এ খেঁজুরের রসে চিনি গুড় মিশিয়ে এই খেঁজুর গুড় বাজারজাত করা হচ্ছে। এ গুড় কিনতে গেলে ক্রেতাকে বলা হয়ে থাকে ১ নম্বর না ২ নম্বর খেঁজুর গুড় নিবেন। এ গুড় সম্পর্কে চিকিৎসকরা বলছেন, বাদুড় থেকে নিপাহ ভাইরাস ছড়ায়। খেজুরের রস মানুষের শরীরে এ ভাইরাসের সম্ভাবনা রয়েছে। এজন্য খেজুরের রস না খাওয়াই ভালো।
জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর বলেন, জেলার বিভিন্ন স্থানে খেঁজুরের গাছ রয়েছে। তবে চলনবিল ঘেষা তাড়াশ, উল্লাপাড়া রায়গঞ্জ ও শাহজাদপুরে এই খেঁজুর গাছের সংখ্যা বেশি। এ শীত মৌসূমে খেঁজুরের রস সংগ্রহ করে গুড় তৈরী হচ্ছে। হাট-বাজারে দাম ভালো থাকায় গাছিরা লাভবান হচ্ছে এবং গ্রাম অঞ্চল ঘুরেও এই খেঁজুর রস বিক্রি হচ্ছে। এতে কর্মসংস্থানেও সহযোগীতা রয়েছে এই খেজুর গাছ। এজন্য রাস্তাঘাট ও বাড়ির আঙ্গিনায় খেঁজুর গাছ রোপণ করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



