ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১:২৫:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

সিরিয়ায় তুর্কি সেনা অভিযানে কুর্দি নেত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সিরিয়ায় তুরস্কের কুর্দি বিরোধী সেনা অভিযানে একজন সিনিয়র কুর্দি রাজনৈতিক নেত্রী নিহত হয়েছেন। তার নাম হাভরিন খালাফ। শনিবার উত্তর সিরিয়ার একটি এলাকা দখলে নেয়ার সময় তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে কুর্দিদের কয়েকটি সংবাদমাধ্যম।

খলাফ সিরিয়ার ফিউচার পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। ফিউচার পার্টির বিবৃতিতে বলা হয়েছে, নিজের রাজনৈতিক ও দেশপ্রমের দায়িত্ব পালনের সময় তিনি শহীদ হয়েছেন। পেশাগতভাবে খালাফ একজন ইঞ্জিনিয়ার ছিলেন।

কুর্দিস্তান টোয়েন্টিফোর জানিয়েছে, স্থানীয় কামিশলো শহরের নিয়ন্ত্রণ নেয়ার সময় তুর্কি সমর্থিত বিদ্রোহীরা যে হামলা চালায় তাতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এরমধ্যে কালাফও ছিলেন।

ফিউচার পার্টির নেতা নোবাহার মোস্তফা জানান, খালাফ জাজিরা থেকে আইন ইসসা হয়ে রাক্কায় যাচ্ছিলেন। পথে বিদ্রোহীরা তার প্রাইভেটকার থামিয়ে তাতে থাকা সবাইকে হত্যা করে।

গত কয়েকদিন ধরে সিরিয়ার উত্তরাঞ্চলে নিজেদের সীমান্তবর্তী এলাকায় সামরিক অভিযান চালাচ্ছে তুরস্কের সেনাবাহিনী। কুর্দি বিদ্রোহীদেরকে নিজেদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে করে আঙ্কারা।

-জেডসি