সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়া ও দামেস্ক বাহিনীর বিমান হামলা শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো বহু মানুষ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক লোকজন।
ইদলিবে ভয়াবহ ওই বিমান হামলা শুরু হয়েছিল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে। হামলা চলেছে সারা দিন ধরে। দেশটির এক স্বেচ্ছাসেবী চিকিৎসক দলের বরাত দিয়ে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
হোয়াইট হেলমেট নামে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্স নামের ওই স্বেচ্ছাসেবী দলটি জানায়, ইদলিব প্রদেশের মারেট আল-নুমান জেলার একাধিক শহর ও গ্রামে সিরিজ বিমান হামলা চালায় সিরিয়ার সরকারি বাহিনী এবং তাদের মিত্র রুশ বিমান বাহিনী। এই সব হামলার মুখে ওই জেলার বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে তুরস্কের সীমান্তবর্তী শিবিরগুলোতে আশ্রয় নেয়।
সিভিল ডিফেন্সের মুখপাত্র আহমেদ শেইখো বলেন, হামলায় তাল মান্নিস শহরে ৯ জন, বিদামায় ৬ জন, মাসারানে ৫ জন এবং আল-কানায়াস ও মার শামশাহ এলাকায় নিহত হয়েছেন একজন করে।
হামলায় আহত হয়েছেন আরো বহু মানুষ। বেশ কিছু স্থাপনাও ধ্বংস হয়েছে। সেই সব ধ্বংসাবশেষে মঙ্গলবার রাতেও চলছিলো উদ্ধার কার্যক্রম।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











