সিরিয়ায় ২০০ সেনা রাখবে যুক্তরাষ্ট্র: স্যান্ডার্স হাকাবি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, তারা সিরিয়ায় ‘শান্তি রক্ষার কাজে’ ২০০ সেনা মোতায়েন রাখবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেয়ার কথা বললেও হোয়াইট হাউজের পক্ষ থেকে নতুন এ ঘোষণা দেয়া হলো।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স হাকাবি গতকাল (বৃহস্পতিবার) বলেন, সিরিয়ায় মার্কিন সেনাদের একটা অংশ কিছু সময়ের জন্য মোতায়েন রাখা হবে। এক বিবৃতিতে তিনি এ সেনাসংখ্যা ২০০ হবে বলে জানান।
গত ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে দ্রুত এবং সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করার নির্দেশ দেন। তিনি সে সময় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয় ঘোষণা করেন। দেশটিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের দু হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে।
ট্রাম্পের নির্দেশের পর দেশের ভেতরের রাজনীতিক ও সেনা কর্মকর্তাদের অনেকে এ সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেন নি। এ নিয়ে টানাপড়েন দেখা দিলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করেন। এছাড়া, ক্ষমতাসীন রিপাবলিকান দলের অনেক নেতা বিষয়টি মেনে নিতে চান নি।ইসরাইলও এ সিদ্ধান্তের বিরোধিতা করে।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











