সিরীয় শরণার্থী শিশুদের বিয়ে বাড়ছে
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১৩ পিএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার
বাল্যবিয়ে রোধ করা যাচ্ছে না সিরিয়ার শরনার্থীদের। জর্ডানের আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, সিরিয়া থেকে সে দেশে শরণার্থী হয়ে যাওয়া মেয়ে শিশুদের বাল্যবিয়ের হার বেড়ে যাচ্ছে।
২০১৪ সালের সেখানে শরণার্থী মেয়ে শিশুদের বাল্যবিবাহের হার ১৫ শতাংশ থেকে বেড়ে ২০১৮ সালে ৩৬ শতাংশ হয়েছে। সিরিয়া থেকে পালিয়ে জর্দানে আশ্রয় নেয়া শরণার্থীদের চরম অর্থকষ্টে দিন পার করতে হচ্ছে। পারিবারিক অভাব,অনটনের কারণে নিজেদের শিশু কন্যাদের বিয়ে দিতে তারা বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।
২০১৭ সালে জর্দানের প্রধান বিচারপতি শিশুকন্যাদের বিয়ের ব্যাপারে কঠোর বার্তা দেন। এ ব্যাপারে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সহমত প্রকাশ করেন। এ সংস্থা থেকে বলা হয়েছিল, সেখানকার শিশুদের বিশেষ করে মেয়েদের বাড়তি সুরক্ষা দেওয়া প্রয়োজন। তাদের অভাব দূর করে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতাও করে আসছে সংস্থাটি। এত কিছুর পরও বাল্যবিবাহ ঠেকানো যাচ্ছে না।
ফাতিমা নামের ১৬ বছর বয়সী এক তরুণী জানান, বছর দেড়েক আগে বিয়ে হয়েছে তার। স্বামীকে তিনি ভালবাসেন এবং মনে করেন তার বিয়েটা স্বাভাবিকভাবেই হয়েছে। বর্তমানে তার পাঁচমাস বয়সী একটি সন্তানও রয়েছে।
১৬ বছর বয়সে বিয়ে হওয়ায় ফাতিমা তার পড়াশোনা চালিয়ে যেতে পারেন নি। তবে নিজের মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে চান না তিনি। যা তার যা সঙ্গে ঘটেছে তার আর পুনরাবৃত্তি করতে চান না ফাতিমা। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন এ তরুণী।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


