সিলেটে জমে উঠেছে পূজার কেনাকাটা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ১১ অক্টোবর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
সিলেটে জমে উঠেছে দুর্গাপূজার কেনাকাটা। উৎসবের আমেজে নগরের বিপণিবিতান ও পোশাকের দোকানগুলোয় বাড়ছে ক্রেতাদের ভিড়। পছন্দের পোশাক কিনতে সকাল থেকে রাত পর্যন্ত দোকানে দোকানে ছুটছেন ক্রেতারা। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত জমজমাট থাকছে কেনাকাটা।
আগামি শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবের দিন যত ঘনিয়ে আসছে, কেনাকাটার ব্যস্ততাও তত বাড়ছে।
রোববার (১১ অক্টোবর) নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, নয়াসড়ক, কুমারপাড়া, জেলরোড, বারুতখানা, লামাবাজার ও মহাজনপট্টি এলাকার বিভিন্ন বিপণিবিতান ঘুরে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ছেলেদের পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, মেয়েদের শাড়ি ও থ্রি-পিসের পাশাপাশি শিশুদের পোশাকও বিক্রি হচ্ছে বেশ। ক্রেতা টানতে অনেক দোকানে দেওয়া হচ্ছে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়।
ব্যবসায়ীরা জানান, মেয়েদের থ্রি-পিস ও শাড়ি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। কিছু দামি শাড়ির মূল্য ২০ থেকে ৩০ হাজার টাকা। ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ১ হাজার থেকে ৮ হাজার টাকায়। এ ছাড়া জুতা, গয়না, প্রসাধনসামগ্রী ও থান কাপড়ের চাহিদাও রয়েছে।
পূজার শপিং নিয়ে সিলেট নগরীর নয়াপাড়া এলাকার বাসিন্দা মাধবী দাস বলেন, ‘পূজায় নতুন পোশাক পরার আনন্দটাই আলাদা। প্রতিবছরই নিজের পছন্দ অনুযায়ী পোশাক কেনার চেষ্টা করি। এবারও কেনাকাটার তালিকায় মণিপুরি পোশাক রেখেছি। পূজার পোশাক কেনার আগে গরমটাকে প্রাধান্য দিচ্ছি।’
তিনি বলেন, গত বছরের তুলনায় এবার পোশাক থেকে শুরু করে সবকিছুর দাম বেশি। বাচ্চাদের জন্য প্যান্ট, শার্ট ও জুতা কিনেছি। এগুলোর দামও বেশি মনে হলো।’
নয়াসড়ক এলাকায় কেনাকাটা করতে আসা ইমা রায় সিলেটভিউ-কে বলেন, ‘দুটি আনরেডি থ্রি-পিস কিনেছি। দর্জির কাছে জামা তৈরির জন্য দিয়েছি। আজ দুই বান্ধবীকে নিয়ে এসেছি একই রঙের পোশাক কিনতে। নবমীর দিন একই রঙের পোশাক পরে তিনজন মিলে নগরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরব।’
দোকানগুলোয় ছাড় থাকায় গত বছরের তুলনায় এবার কিছু পোশাক কম দামে কেনা যাচ্ছে বলেও জানান তিনি।
জিন্দাবাজারের ব্যবসায়ী অলিউর রহমান সিলেটভিউ-কে বলেন, ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবার পূজার বাজার কেমন হবে, তা নিয়ে শুরুতে কিছুটা শঙ্কা ছিল। সে কারণে অনেক ব্যবসায়ী সতর্কভাবে নতুন পোশাক তুলেছিলেন। তবে এখন ক্রেতাদের উপস্থিতি ভালো। পূজা যত ঘনিয়ে আসছে, বিক্রিও তত বাড়ছে।’
সিলেটের নগরীর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরাসরি দোকানে কেনাকাটার পাশাপাশি অনলাইনেও পোশাক কিনছেন অনেকে। তবে শেষ মুহূর্তে দোকানে।
- কর্মজীবী নারীদের ফেলোশিপ দেবে হার্ভার্ড ইউনিভার্সিটি
- মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ চান সহযোগী অধ্যাপক তাসনিম
- ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা
- ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি ডেঙ্গুতে আক্রান্ত
- সিলেটে জমে উঠেছে পূজার কেনাকাটা
- মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
- বাড়ল তেল ও চালের দাম, দিশেহারা ক্রেতারা
- কোম্পানীগঞ্জে বাসচাপায় মা-মেয়ে নিহত
- পূজার কেনাকাটায় যে বিষয়গুলো মাথায় রাখবেন
- মমতাকে ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশ
- জয়া আহসানের লুকে অভিষেকের শারদীয় ফ্যাশন
- কন্যাশিশু দিবস:প্রতি ৩ সেকেন্ডে বাল্যবিয়ের শিকার এক কন্যাশিশু
- নেত্রকোনায় ৪০ নারী পেলেন প্রশিক্ষণ ও সেলাই মেশিন
- জামালপুরে বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
- নেত্রকোনায় ৪০ নারী পেলেন প্রশিক্ষণ ও সেলাই মেশিন
- শুভ মহালয়া আজ
- মজাদার ইলিশের কাচ্চি বিরিয়ানির রেসিপি
- ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা
- প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
- দুর্গাপূজা উপলক্ষে নিউমার্কেটে জমে উঠেছে কেনাকাটা
- মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক
- জামালপুরে বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
- দুর্গোৎসবে বাড়িতে তৈরি করতে পারেন বাহারি সব রান্না
- ডেঙ্গু থেকে বাঁচতে কী করবেন?
- কন্যাশিশু দিবস:প্রতি ৩ সেকেন্ডে বাল্যবিয়ের শিকার এক কন্যাশিশু
- মমতাকে ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশ
- বাড়ল তেল ও চালের দাম, দিশেহারা ক্রেতারা
- কোম্পানীগঞ্জে বাসচাপায় মা-মেয়ে নিহত
- জয়া আহসানের লুকে অভিষেকের শারদীয় ফ্যাশন











