সিলেটে টমেটোর কেজি ৫ টাকা, তবুও ক্রেতা নেই
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সিলেটের টুকের বাজারে টমেটো বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকা কেজিতে, তবু ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টুকের বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। চাহিদা কমে যাওয়ায় টমেটো বিক্রি করতে পারছেন না চাষিরা।
একইভাবে এ বাজারে ফুলকপি ৮ টাকা, শিম ১৫ টাকা, বাঁধাকপি ৭ টাকা, বেগুন ১৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
বাজারে চাহিদা কমে যাওয়া লোকসান গুনছেন চাষিরা। এমনটিই বলছেন সংশ্লিষ্টরা।
প্রতিদিন ভোরে সিলেটের টুকের বাজারে বসে সবজির হাট। এ হাটে বিক্রির জন্য সিলেট শহরতলিতে উৎপাদিত টাটকা সবজি নিয়ে আসেন চাষিরা।
সিলেট ও সুনামগঞ্জের পাইকারি বিক্রেতারা এখান থেকেই সবজি সংগ্রহ করেন।
ক্রেতা আক্তারুজ্জামান বলেন, আমি শহর থেকে সবজি কিনতে এখানে সপ্তাহে একদিন আসি। এই বাজাতে ভালো সবজি এবং দামে কম পাওয়া যায়। আজকে মাত্র পাঁচ টাকা কেজিতে টমেটো কিনেছি। শহরে এক কেজি টমেটো কিনতে অন্তত ২৫ থেকে ৩০ টাকা লাগে।
সবজি সংগ্রহ করতে আসা পাইকারি বিক্রেতারা বলছেন, এবার সবজির উৎপাদন অনেক বেশি হওয়ায় বাজারে দাম কম। তবে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক।
শহরে নিয়ে বিক্রির জন্য সবজি কিনতে এসেছেন ব্যবসায়ী রফিকুল আমিন।
তিনি বলেন, বাজারে সবজির দাম খুবই কম। তবে আমাদের যেমন দামে কেনা তেমন দামেই বিক্রি করতে হয়। দাম একটু বেশি হলে কৃষক সবজি চাষে আগ্রহী হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




