সীমান্ত থেকে বিরল প্রজাতির ৪৬ পাখি উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি
সীমান্ত দিয়ে বাংলাদেশে বিরল প্রজাতির বেশ কিছু পাখিকে পাচারের হাত থেকে রক্ষা করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। স্বরূপনগর সীমান্ত থেকে বিরল প্রজাতির ৪৬ টি পাখি উদ্ধার করা হয়।
ওই পাখিগুলোকে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তার আগেই বিরল প্রজাতির পাখির বাচ্চাগুলো উদ্ধার করা সম্ভব হয়।
বুধবার ভোর রাতে বিএসএফের জওয়ানরা স্বরূপনগর সীমান্তের গ্রাম থেকে চারটি খাঁচায় মোট ৪৬টি পাখির বাচ্চা উদ্ধার করে।
বিএসএফ সূত্র জানিয়েছে, এদিন ভোরে স্বরূপনগর সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা
একটি গোপন সূত্র থেকে খবর পায় যে, স্বরূপনগরের সোনাই নদী দিয়ে বাংলাদেশে বিরল প্রজাতির পাখি পাচার হচ্ছে।
খবর পেয়ে জওয়ানরা সেখানে হানা দিলে পাচারকারীরা খাঁচা ভর্তি পাখি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে চারটি খাঁচা ভর্তি ৪৬টি পাখির বাচ্চা উদ্ধার করে বিএসএফ জওয়ানরা।
বিএসএফের পক্ষ থেকে ওই পাখির বাচ্চাগুলোকে বসিরহাটের বন অধিদফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
কিছুদিন আগেও একই ভাবে স্বরূপনগরের সীমান্তবর্তী গ্রাম থেকে শতাধিক বিরল প্রজাতির টিয়া পাখির বাচ্চা উদ্ধার করা হয়েছিল।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









