সুইডেন বাংলাদেশের পাশে থাকবে : নবনিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:১৯ পিএম, ২ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের মানবিক সহায়তায় সুইডেন বাংলাদেশের পাশে থাকবে। জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী সাথে বাংলাদেশে নবনিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত মিজ. চারলোটা স্কালাইটার সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন। বুধবার স্পিকারের কার্যলয়ে এ সাক্ষাতকার হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও উল্লেখ করেন নতুন রাষ্ট্রদূত।
সুইডেনের রাষ্ট্রদূত নারীর ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নে নারীদের সম্পৃক্ততায় বাংলাদেশের সফলতারও প্রশংসা করেন। এ সময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, সুইডেনের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। সুইডেন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশিদার। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সুইডেনের সহযোগিতার প্রশংসা করেন এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত, বাংলাদেশে সম্প্রতি আয়োজিত ১৩৬তম আইপিইউ সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন করায় স্পিকারকে ধন্যবাদ জানান এবং ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) সফলতা কামনা করেন।
স্পিকার বলেন, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন, তরুণ নেতৃত্ব, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসকল কিছু নিয়ে সিপিএ কাজ করছে। ৬৩তম সিপিসি’র মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে নতুন বার্তা পৌঁছে দেবে বলে স্পিকার উল্লেখ করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ এমডিজি’র উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং এসডিজি’র লক্ষ্যমাত্রাসমূহ অর্জনে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।
বাংলাদেশ ও সুইডেনের সংসদীয় প্রতিনিধিদলের সফর ও মতবিনিময়ের মাধ্যমে দু’দেশের পার্লামেন্ট উপকৃত হতে পারে উল্লেখ করে স্পিকার বলেন, সংসদীয় চর্চা ও গণতন্ত্র বিকাশে দু’দেশের সংসদ সদস্যদের সফর বিনিময় বিদ্যমান বন্ধুত্বকে আরও জোরদার করবে।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











