ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১:৫৪:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

সুদানের ওমদুরমান নগরীতে বিস্ফোরণে ৮ শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার

সুদানের ওমদুরমান নগরীর উত্তরাঞ্চলে রোববার বিস্ফোরণে আট শিশু নিহত হয়েছে। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে একথা জানান।

জেনারেল হাশিম আব্দেল রহিম বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই সাত শিশু নিহত ও হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় এক শিশু মারা যায়।

তিনি বলেন, ছেঁড়া কাগজ ও কাপড় কুড়ানোর সময়ে শিশুরা একটি ‘অদ্ভূত জিনিস’ খুঁজে পেয়ে তা নিয়ে নাড়াচাড়া করছিল। তখন এটি বিস্ফোরিত হয়।

উল্লেখ্য, কয়েক বছর আগে এলাকাটিতে জঙ্গিদের আস্তানা ছিল। সুদানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই বিস্ফোরণে আট শিশুর নিহতের কথা নিশ্চিত করেছে।