ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৮:৪৯:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত বেড়ে ১৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দানে চলমান অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আবারও গুলি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবারের এই ঘটনায় মোট ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ।

সামরিক অভ্যুত্থানের পর থেকেই নতুন সেনাশাসনের বিরোধিতা করে আসছে দেশটির হাজার হাজার  মানুষ। প্রতিদিনই রাজপথে বিক্ষোভ করছেন তারা। 

বুধবারও রাজধানীর খার্তুম, বাহরি এবং ওমদুরমান শহরে মিছিল চলছিল বিক্ষোভকারীদের। 


এই মিছিলেই গুলি এবং টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। একইসঙ্গে শহরগুলোতে বিচ্ছিন্ন করে দেওয়া হয় মোবাইল সংযোগ।

এই ঘটনায় প্রথমে দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে দাঁড়ায় ১৫ জনে। 

যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সুদানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২৫ অক্টোবর সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে জরুরি অবস্থা জারি করেন। পাশাপাশি ভেঙে দেন সার্বভৌম পরিষদ এবং অন্তর্বর্তীকালীন সরকার। সেই সঙ্গে আগের সরকারের বেসামরিক নেতাদেরও আটক করা হয়। 

গৃহবন্দি করা হয় সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে।দেশটিতে ২০২৩ সালে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।

সূত্র:আলজাজিরা, রয়টার্স 


 

এই বিভাগের জনপ্রিয়