সুদানে প্রেসিডেন্টবিরোধী আন্দোলনে নিহত ৬০
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৮ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলীয় দেশ সুদানে বিগত তিনমাসে প্রেসিডেন্টবিরোধী আন্দোলনে দেশটির নিরাপত্তা বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
দেশটির মানবাধিকারের চিকিৎসকরা জানিয়েছেন, প্রেসিডেন্ট আল-বাশিরের বাহিনী প্রায় সাতটি চিকিৎসাকেন্দ্রে হামলা চালিয়ে অন্তত ১৩৬ জন স্বাস্থ্য কর্মীকে আটক করেছে। পাশাপাশি বহু রোগীকে চিকিৎসাসেবাও নিতে দেয়নি। এবং চিকিৎসাকেন্দ্রের ওয়ার্ডগুলোতে প্রবেশ করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে প্রেসিডেন্টের বাহিনী।
মূলত ২০১৮ সালের ডিসেম্বরে দেশটিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু হয়। পরবর্তীতে এটি প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট আল-বাশিরের পদত্যাগের দাবি তোলেন।
এ আন্দোলন প্রতিহত করতে সহিংস পদক্ষেপ নিতে শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে ৩১ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে পরবর্তীতে এ সংখ্যা বাড়ার তথ্য আর জানায়নি তারা।
চিকিৎসক এবং চিকিৎসা সুবিধাকে কেন্দ্র করে এমন হামলাকে ‘মানবাধিকারের গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছে নিউইয়র্কভিত্তিক পর্যবেক্ষক দল।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











