ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

সুনামগঞ্জে নৌকাডুবিতে ৬ শিশুসহ নিহত ৯

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে নৌকাডুবির ঘটনায় ৬ শিশুসহ এখন পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন। বুধবার সকালে ভোর ৬টার দিকে ৪ জনের ও বেলা ১০টার দিকে একজনের লাশ হাওর থেকে উদ্ধার করা হয়।  

তারা হলেন- দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রইতনু নেছা (৩৫), একই গ্রামের শান্তা বেগম (৪), চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২) ও নোয়ার চর গ্রামের আসাদ মিয়া (৬) ও একই  গ্রামের আজিরুন নেসা (৩০)।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাছিমপুর গ্রামের শামিম (২), আবির (৩), নোয়ারচর গ্রামের সোহান (২) ও আজমের (২) লাশ উদ্ধার করা হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলের বিয়েতে যোগ দিতে তার ভগ্নিপতি আমিনুল ইসলামসহ ৩১ জন সন্ধ্যায় মাছিমপুর গ্রাম থেকে খোলা ট্রলারে পেরুয়া গ্রামের উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ৮টার পর যাত্রী বোঝাই ইঞ্জিনচালিত নৌকাটি প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় হাওরের মধ্যে পুঁতে রাখা বাঁশ-কাঠা আঁকড়ে ধরে থাকেন ২১ জন। পরে আশপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় ৪ শিশুসহ ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, সিলেট ও সুনামগঞ্জের ডুবুরি দলের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় হাওরে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

-জেডসি