ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

সুনামগঞ্জ-২ আসনে জয়া সেন গুপ্তার বিজয়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তা সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন।
 
দুই উপজেলার ১১০টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭ হাজার ৫৮৭ ভোট।

প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তা নাছির উদ্দিন চৌধুরীকে ৫৬ হাজার ৪৩০ ভোটে পরাজিত করেছেন।

আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে থেকে এ ফালাফল জানানো হয়।