সুন্দরবনে ৬০ হরিণ শিকারি আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ ৬০ জনকে আটক করেছে বনবিভাগ। মঙ্গলবার সকালে আটককৃত ব্যক্তিদের নামপরিচয় এখনো জানা যায়নি। তবে, তাদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি দল চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকায় গিয়ে ৩টি ট্রলারে ৬০ জনকে দেখতে পায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, ধারালো দা ও কুড়ালসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি বলেন, আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব হবে। আটক ব্যক্তিরা মেলা উপলক্ষে হরিণ শিকার করার উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করছিলো।
মাহমুদুল হাসান আরো বলেন, রাসমেলা উপলক্ষে আগামী ১০ তারিখ থেকে দুবলারচরে যাওয়া পূণ্যার্থী ও ভক্তদের সুন্দরবনে ঢোকার অনুমতি দেবে বনবিভাগ। আটককৃতদের কাছে বন বিভাগের কোন পাস পারমিট নেই।
এই বন কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের সবার বাড়ি রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে। আমরা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর পাঠিয়েছি। তিনি এসে শনাক্ত করার পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
-জেডসি
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু








