সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে ব্যারেটকে মনোনয়ন দিলো ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
রাথ ব্যাডের গিন্সবার্গের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক পদে যে শূন্য হয়েছে, সেখানে নতুন বিচারক হিসেবে অ্যামি কনে ব্যারেটকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তবে ট্রাম্পের মনোনয়নই শেষ কথা নয়। মার্কিন সিনেটে ভোটে জয়ী হলেই বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন ব্যারেট। খবর বিবিসির।
ক্যানসারে ভোগে গত সপ্তাহে না ফেরার দেশে চলে যান গিন্সবার্গ। ওই আইকনিক নারী ব্যক্তিত্বের বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘ ২৭ বছর দায়িত্বপালন করা সর্বোচ্চ আদালতের সবচেয়ে প্রবীণ বিচারক ছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ৯ জন সদস্যের বিচারক বেঞ্চের চার লিবারেল বিচারকের একজন ছিলেন গিন্সবার্গ। তার জায়গায় নিয়োগ পেতে যাচ্ছেন রক্ষণশীল ধারার ব্যারেট, যাকে ২০১৭ সালে ফেডারেল আপিল বেঞ্চে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প।
শনিবার হোয়াইট হাউসে ৪৮ বছর বয়সী ব্যারেটের নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এসময় ট্রাম্প ব্যারেটকে ‘অসামান্য কৃতিত্বের একজন নারী’ হিসেবে উল্লেখ করেন। ‘সংবিধানের প্রতি নিরপেক্ষ আনুগত্য আছে এমন একজন উজ্জ্বল পণ্ডিত ও বিচারক’ হিসেবেও ব্যারেটের প্রশংসা করেন ট্রাম্প।
৪৮ বছর বয়সী ব্যারেটের নিয়োগ নিশ্চিত হলে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে ৯ বিচারকের মধ্যে রক্ষণশীল মতাদর্শদের সংখ্যাগরিষ্ঠতা বেড়ে দাঁড়াবে ৬-৩। তাতে সর্বোচ্চ আদালত আরও রক্ষণশীল গতিধারায় পরিচালিত হওয়ার সুযোগ তৈরি হবে।
যুক্তরাষ্ট্রের নটর ডেম ল স্কুলে স্নাতক ব্যারেট ল রিভিউ’র সম্পাদক ছিলেন। ১৯৯৭ সালে তিনি তার ব্যাচে প্রথম শ্রেণি পান। ২০০২ সালে একই প্রতিষ্ঠানে আইনের শিক্ষক হিসেবে যোগ দেন ব্যারেট। ২০১৭ সালে তাকে ফেডারেল বেঞ্চে নিয়োগ দেয় ট্রাম্প প্রশাসন।
ব্যারেট নিয়োগপ্রাপ্ত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের সবচেয়ে কম বয়সী বিচারক। স্বেচ্ছায় সরে না গেলে দেশটির সুপ্রিম কোর্টের বিচারকেরা আমৃত্যু দায়িত্ব পালন করে থাকেন।
-জেডসি
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











