সুবর্ণচরে গণধর্ষণ, দুই আসামির জবানবন্দি
নোয়াখালী প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আবুল।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভোটের রাতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া আবুল ও সালা উদ্দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার বিকেলে আবুল ও সালা উদ্দিনকে ২ নম্বর আমলী আদালতে হাজির করা হলে জ্যোষ্ঠ বিচারক নবনিতা গুহ তাদের জবানবন্দি রেকর্ড করেন।
এদিকে অপর আসামি মুরাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। যার শুনানির দিন আগামী ১০ জানুয়ারি ধার্য্য করা হয়েছে।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল বলেন, ‘গত রোববার ভিকটিমের ডিএনএ প্রোফাইল টেস্ট করে সংরক্ষণ করার যে আবেদন করা হয়েছে তা আগামীকাল মঙ্গলবার শুনানি করবে আদালত। জ্যোষ্ঠ বিচারক হাসপাতালে গিয়ে ২২ ধারায় ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেন।’
এদিকে নোয়াখালী গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাকির হোসেন বলেন, ‘রিমান্ডকৃত সাত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
গত রোববার দিবাগত রাত ১২টার দিকে স্বামীকে মারধর ও চার সন্তানকে বেঁধে রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী ওই গৃহবধূর অভিযোগ, নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় তাকে গণধর্ষণ করা হয়েছে। চর জুবিলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রুহুল আমীনের নেতৃত্বে এই কাজ করা হয়েছে বলে জানান তিনি। ওই গৃহবধূ বলেন, ‘তারা আমাকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জোর করেছিল, কিন্তু আমি তাদের কথা না শুনে ধানের শীষে ভোট দিয়েছি।
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
- পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা











