‘সুলতানা কামাল কড়া কথা বলে দৃষ্টিতে আসার চেষ্টা করেন’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২০ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
ক্ষমতায় গেলে রাজনীতিবিদরা পরিবেশের কথা বেমালুম ভুলে যান- বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামালের এমন মন্তব্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্রও বটে। বেগম সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি সবসময় কড়া কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তিনি যেভাবে ঢালাওভাবে কথাটি বলেছেন , তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
রবিবার (০৫ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
এর আগে ক্ষমতায় গেলে রাজনীতিবিদরা পরিবেশের কথা বেমালুম ভুলে যান বলে মন্তব্য করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সুলতানা কামাল শনিবার এক অনুষ্ঠানে বলেন, শুধু ভুলে যাওয়া নয়, কখনও কখনও তারা বৈরি অবস্থানও গ্রহণ করেন।
এই প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, আমি তাকে একটু ডাটাগুলো দেখার জন্য সবিনয়ে অনুরোধ জানাব। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ ছিল ১৮ শতাংশের কম, এখন বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ হচ্ছে ২২ দশমিক ৪ শতাংশ।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে বাংলাদেশে বনভূমির পরিমাণ ছিল ৯ শতাংশ, এখন সেটি ১২ দশমিক ৭ শতাংশ। বেশ কয়েক শতাংশ বেড়েছে। ২০০৯ সালে সরকার গঠনের পর ৩০ শতাংশ শিল্প কারখানায় ইটিপি ছিল, এখন সেটি ৮৫ শতাংশের বেশি শিল্পকারখানায় ইটিপি আছে।
সুন্দরবনে কার্বন স্টক আগের চেয়ে বেড়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, আমি সবিনয়ে সুলতানা কামালকে অনুরোধ জানাব এই ডাটাগুলোর দিকে লক্ষ্য রাখার জন্য। এইগুলো আমার দেয়া ডাটা নয়, পৃথিবীর বিভিন্ন ক্রেডিবল অর্গানাইজেশন এই ডাটাগুলো তৈরি করেছে। এই গুলোর দিকে তাকালে তিনি তার ভুল বুঝতে পারবেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, সুলতানা কামাল নিজে দেখতে না পেলেও জাতিসংঘ কিন্তু লক্ষ্য করেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অনেক কাজ হয়েছে। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত করেছে।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











