ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৬:৪০:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

সুষমা স্বরাজের মৃত্যুতে ২ দিনের শোক ঘোষণা দিল্লিতে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

দিল্লি সরকার বুধবার বিজেপি’র সিনিয়র নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীতে দু’দিনের শোক ঘোষণা করেছে। খবর পিটিআই’র।

সুষমা স্বরাজ মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এআইআইএমএসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

উপ-মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া টুইটার বার্তায় বলেন, ‘দিল্লি সরকার সাবেক মুখ্যমন্ত্রী ও সিনিয়র নেতা সুষমা স্বরাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দু’দিনের শোক পালন করবে।’

মুখ্যমন্ত্রী ও এএপি’র জাতীয় আহবায়ক অরবিন্দ কেজরিওয়াল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ভারত বড় মাপের এক নেতাকে হারালো। সুষমা জি অত্যন্ত আন্তরিক ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’