সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে তোফা-তহুরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০২ এএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার
অস্ত্রোচারের মাধ্যমে প্রায় দেড় মাস আগে আলাদা জীবন পাওয়া শিশু তোফা ও তহুরা সুস্থ্ হয়ে বাড়ি যাচ্ছে। অস্ত্রোপচারের ক্ষত পুরোপুরি শুকিয়ে যাওয়ায় আজ রোববার (১০ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে তাদের ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনুর ইসলাম উইমেননিউজকে বলেন, “ইনফেকশনের ঝুঁকি আর নাই, নেই কোনো ধরনের শঙ্কাও।
“দুই শিশুর বাবা-মা বাড়িতে যাওয়ার জন্য উদগ্রীব। তাছাড়া দুই শিশু বেশ ভালো আছে।”
আজ রোববার বেলা সাড়ে ১২টায় হাসপাতাল পরিচালকের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তোফা ও তহুরাকে হাসপাতালের ছাড়পত্র দেওয়া হবে।
ছয় মাস পর তাদের পায়ূপথ তৈরি করার জন্য আরেকটি অস্ত্রোপচার করা হবে বলে জানান চিকিৎসক শাহনুর।
তিনি বলেন, “দুই বাচ্চার জন্য কিছু কেনাকাটা করছি। আর সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত থাকবেন।”
গত পহেলা অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সাড়ে ছয় ঘণ্টার অস্ত্রোপচারে দুই বোনকে আলাদা করেন চিকিৎসকরা।অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যা কেন্দ্রের পাশের একটি কক্ষে প্রায় ২০ দিন রাখা হয় তোফা ও তহুরাকে।
সে সময় সংক্রমণের ঝুঁকি এড়াতে তাদের সম্পূর্ণ আলাদা কক্ষে রাখা হয়। তারপর তৃতীয় তলার একটি কেবিনে রাখা হয় তোফা ও তহুরাকে।
দুই শিশুর মা সাহিদা বেগম বলেন, “আমার দুই শিশুই অনেক ভাল আছে। দুজনই সমানভাবে চঞ্চল। খুব সামান্য ক্ষত আছে। তাতে কোনো সমস্যা নেই বলে চিকিৎসক জানিয়েছেন।”
কোরবানির ঈদ বাড়ি করার ইচ্ছা থাকলেও বন্যার কারণে যেতে পারেননি জানিয়ে শিশু দুইটির বাবা
মো. রাজু মিয়া বলেন, “বাড়িতে যেতে চায়, মন টানে অনেক।”
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবনের কৃষক রাজু মিয়ার এই জমজ শিশু জোড়া লাগানো অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল গত বছরের ২৯ সেপ্টেম্বর।
তোফা আর তহুরার পিঠের দিক থেকে কোমরের নিচ পর্যন্ত মেরুদণ্ডের হাড় সংযুক্ত ছিল। মাথা-হাত-পা আলাদা হলেও তাদের মলদ্বার ছিল একটি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এমন ঘটনাকে বলা হয় ‘পাইগোপেগাস’।
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম



