সেনাদের ‘মানব ঢাল’ হচ্ছে রাখাইনের শিশুরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার লড়াইয়ের বলির পাঁঠা হচ্ছে সেখানকার রোহিঙ্গা শিশুরা। এখানে প্রায়ই ঘটছে শিশুহত্যা ও নির্যাতনের ঘটনা। আবার কখনো কখনো শিশুদের ‘মানব ঢাল’ হিসেবেও ব্যবহার করছে মিয়ানমার সেনারা। গত কয়েক মাসে এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
চলতি মাসের শুরুর দিকেই উত্তরাঞ্চলীয় বুথিয়াডং শহরে নিরাপত্তা বাহিনীর হাতে দুই শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায়
গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বুধবার এক বিবৃতিতে শিশুহত্যার ঘটনার ‘পূর্ণ, স্বচ্ছ এবং দ্রুত তদন্তে’র আহ্বান জানিয়েছে সংস্থার কর্মকর্তারা। ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা গণহত্যার পর থেকে রাখাইনের পশ্চিমাঞ্চলে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘাত চলছে।
প্রায়ই এই অঞ্চলের জনবসতিপূর্ণ এলাকায় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এর প্রধান শিকার হয় স্থানীয় শান্তিপ্রিয় অধিবাসী তথা শিশু ও নারীরা।
অধিকার সংস্থাগুলোর হিসাবে, গত দুই বছরে অন্তত ৪৪ জন শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৩৫ শিশু।
এছাড়া সংঘাতের মধ্যে এলাকা ছেড়ে পালিয়েছে প্রায় দুই লাখ বাসিন্দা। গত সপ্তাহেই (৫ অক্টোবর) বুথিয়াডং জনপদে সেনা ও বিদ্রোহীদের লড়াইয়ের সময় দুই শিশু নিহত হয়েছে। শিশু দুটি প্রায় ১৫ জন স্থানীয় কৃষকের একটি দলের অংশ ছিল।
বিদ্রোহীদের সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের রক্ষার জন্য সেনাবাহিনীর একটি ইউনিট তাদেরকে ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করেছিল। পথে আরাকান আর্মির গুলি শুরু করলে তারা নিহত হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ঘটনায় আমরা দুঃখিত ও শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শিশুদের ব্যবহার ও হত্যায় যে-ই জড়িত থাকুক না কেন, তাকে জবাবদিহি করতে হবে।’
-জেডসি
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
- পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা









