ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৯:৩০:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

সেনাবাহিনীতে যোগ দিতে চাননি, তাই তিনবার জেলে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৫ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নাম শাহার পিরেটস। তিনি ইসরায়েলের বাসিন্দা। ইসরায়েলী বাহিনী তাকে তিনবার কারাগারে পাঠিয়েছিল। কারণ, তিনি সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করেছিলেন।

ইসরায়েলের অধিকাংশ বাসিন্দাকে অন্তত দুই বছরের জন্য হলেও বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। শাহার এ নীতি অমান্য করেছিলেন।

এ প্রসঙ্গে শাহার বলেন, ‘অনেকে আমাকে দেশদ্রোহী বলেছে; তারা বলেছে, দেশের মানুষের কথা আমি ভাবি না; এ রকম নানা কথা।’

সম্প্রতি ইসরায়েলের সামরিক কারাগারে ১৮ দিন কাটিয়ে এলেন শাহার। বিবিসি ওয়ার্ল্ডে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কারাগার থেকে বের হওয়ার পর তার বাবা-মা তাকে আলিঙ্গন করে স্বাগত জানাচ্ছেন।

শাহার বলেন, ‘আমি সেনাবাহিনীতে যোগ দেয়ার বিষয়ে অসম্মতি জানিয়েছি। কারণ, আমি পশ্চিম তীর ও গাজায় লাখ লাখ মানুষকে শোষণ করতে রাজি হইনি।’

ইসরায়েলে জাতীয় নিরাপত্তা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে সামরিক বাহিনীতে নিতে কম বয়সেই প্রস্তুত করে তোলা হয়। এরিয়েল নামের এক যুবকের বয়স ১৮। তিনি এ বছরই ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দেবেন।

তবে অনেক ইসলায়েলি রয়েছেন যারা শারিরীক, চিকিৎসা ও ধর্মীয় কারণ দেখিয়ে সামরিক বাহিনীতে যোগ দেন না। এক্ষেত্রে শাহার সেনাবাহিনীতে যোগ না দেয়ার যে কারণ দেখিয়েছেন, সেটা সচরাচর অন্যরা দেখাতে যান না।

নিজ বাড়িতে রান্না করছেন শাহার।

শাহার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের বিরোধীতা করেছেন। তিনি বলেন, ‘অনেক লোকজনকে জিজ্ঞেস করা হয় না যে, তারা সেনাবাহিনীতে যোগ দেবে কিনা।’

শাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তার বাবা-মা। বিশেষ করে, মেয়েকে কাছে রেখে বাবা একটু বেশিই খুশি।