সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষা প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত।
বিশেষ আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। রোববার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ফল-২০২৩ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালাইটিকস প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী জারা জাবিন মাহবুব।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন কাজী জাহেদুল হাসান, রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালাইটিকস প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী জারা জাবিন মাহবুব বলেন, সবাইকে নিজেদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করতে হবে।
নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরার পাশাপাশি নানা ধরণের প্রতিবন্ধকতা জয় করার অনুপ্রেরণাও দেন তিনি।
নবীন বরণ অনুষ্ঠানে, শিক্ষার্থীদের লেখাপড়ার উপর গুরুত্ব দেয়ার পাশাপাশি সুজনশীলতা বিকাশের উপর জোর দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। সেই সাথে শিক্ষার্থীদের সাফল্যমন্ডিত ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
অপরদিকে শিক্ষার্থীদের স্বাবলম্বী হয়ে ওঠার ওপর জোর দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন কাজী জাহেদুল হাসান। নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা আরো বাড়বে বলে আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদ। এরপর নবীনদের উদ্দেশ্যে বিভাগীয় নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরেন ইংলিশ ল্যাঙ্গয়েজ এন্ড লিটারেচার বিভাগের প্রধান আব্দুস সেলিম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোছা. শাহনাজ পারভীন।
ভিডি বার্তায় বিভাগীয় পরিচিতি তুলে ধরেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান জনাব হাসান সিরাজী, স্যোশিওলজি এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. ফজিলা বানু লিলি। জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে ডিপার্টমেন্ট পরিচিতি তুলে ধরেন হাসিনুস সাবাহ্। অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে বিশ্ববিদ্যালয়ের স্বারক এবং উত্তরীয় উপহার দেন উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান ।
শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






