সেলাই করছেন-মাছ ধরছেন, প্রধানমন্ত্রীর ছবি ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ২২ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে তাকে সেলাই মেশিনে কাপড় সেলাই করতে দেখা যাচ্ছে। আরেক ছবিতে দেখা যাচ্ছে বড়শি দিয়ে মাছ ধরছেন তিনি।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তার ফেরিভাইড ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করেছেন।
এর ক্যাপশনে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্পূর্ণ মানব। তিনি সাফল্যের সঙ্গে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন। ১০ লাখ রোহিঙ্গা মুসলমানকে আশ্রয় দিয়েছেন। কিন্তু এখনও তিনি রান্না, মাছ ধরা এবং সেলাই উপভোগ করার জন্য সময় খুঁজে পান।’
পরে ছবি দুটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্ট করা হয়। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে পোস্ট করার পর দ্রুতই তা ভাইরাল হয়ে পড়ে। আধা ঘণ্টার মধ্যে পোস্টে দশ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। আর শেয়ার হয় পাঁচ শতাধিক বার।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাধারণ বাঙালি নারী আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা। নানা ব্যস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড় আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে। সব হারিয়ে দেশের জন্য সারাদিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’
ছবি দুটিতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা। প্রধানমন্ত্রীর সাদাসিধে জীবন-যাপনের প্রশংসা করছেন তারা।
মকবুল মিয়া নামে একজন লিখেছেন, বিরল দৃশ্য! বঙ্গবন্ধু কন্যার দ্বারাই শুধু সম্ভব।
সোহেল সরকার লিখেছেন, বঙ্গবন্ধু যেমন বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, তার সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার মহানুভবতা সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন, সহজ সরল জীবনযাপন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব।
মাহবুবুর রহমান বকুল লিখেছেন, সরলতার চেয়ে মহৎ কোন গুণ হয় না…আর আমাদের প্রধানমন্ত্রী সেটারই সর্বোৎকৃষ্ট উদাহরণ।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











