সেলিনা বাহার জামান: প্রতিভাবান এক নারীর গল্প
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ পিএম, ১১ জুন ২০২১ শুক্রবার
সেলিনা বাহার জামান
সেলিনা বাহার জামান, পঞ্চাশের দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী, উপস্থাপিকা, আবৃত্তিকার ও নৃত্যনাট্য শিল্পী। পাশাপাশি তিনি একজন লেখকও ছিলেন।
ওই সময়ের সব ধরনের প্রতিবন্ধকতাকে জয় করে তিনি চালিয়ে গেছেন তাঁর সাংস্কৃতিক কর্মকান্ড ও লেখালেখির কাজ।তবে সবচেয়ে বেশি তিনি সমাদৃত হয়েছেন খ্যাতিমান বিভিন্ন লেখকের স্বারকগ্রন্থ প্রকাশ করে।
পাশাপাশি নারী জাগরণ আন্দোলনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। বহুমূখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি।
১৯৪০ সালের ১৫ ফেব্রুয়ারি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন তিনি। চার বোন ও এক ভাইয়ের মধ্যে সেলিনা বাহার ছিলেন সবার বড়। তিনি প্রয়াত মন্ত্রী হবীবুল্লাহ বাহার চৌধুরী ও শিক্ষাবিদ আনোয়ারা বাহার চৌধুরীর মেয়ে।
সেলিনা বাহার তাঁর প্রথম স্কুল জীবন শুরু করেন কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুল দিয়ে। পরে ১৯৪৭ খ্রিষ্টাব্দে ঢাকার কামরুন্নেসা স্কুলে ভর্তি হন তিনি। ১৯৫৪ সালে এসএসসি এবং ১৯৫৬ সালে ইডেন কলেজ থেকে এইসএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে এমএসসি করেন। এমএসসিতে তিনি প্রথম স্থান অধিকার করেন।
১৯৬১ সালে ইডেন কলেজের গণিতের প্রভাষক হিসেবে শুরু হয় তাঁর পেশাজীবন। পরে অবশ্য তিনি বদরুন্নেসা কলেজ ও জগন্নাথ কলেজে অধ্যাপনা করেছেন। সবশেষে তিনি জগন্নাথ কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে ১৯৯৮ সালে অবসর গ্রহণ করেন।
সেলিনা বাহার সাংস্কৃতিক পরিমন্ডলে তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন অনেক ছোটবেলাতেই। শিশু শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে। পরবর্তীতে একাধারে প্রায় পঞ্চাশ বছর তিনি রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে নাট্যশিল্পী ও পরিচালক হিসেবে অংশ নিয়েছেন। অর্ধ সাপ্তাহিক পত্রিকা ‘নজরুল ধূমকেতু’ সম্পাদনাও করেছেন তিনি।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, জহুর হোসেন চৌধুরী, আনোয়ারা বাহার চৌধুরী, শামসুদ্দিন আবুল কালাম, শামসুন্নাহার মাহমুদ, আব্দুল ওয়াহাবসহ বহু গুণীজনের জীবনকর্ম নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁরই সম্পাদনায়।
এই কর্মকান্ডের জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।
বহুমুখী প্রতিভাধর এই নারী ২০০৪ সালের ১ ডিসেম্বর মাত্র ৬৪ বছর বয়সে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে



