সোনাদিয়ায় পর্যটনকে গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর পরামর্শ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জীববৈচিত্র্য রক্ষায় সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দর পরিবর্তে পর্যটন এলাকা হিসেবে গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি’র) বৈঠকে এ কথা বলেন তিনি।
২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের দিক নির্দেশনা দলিল ‘বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১’ অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের তৈরী দলিলটিতে আগামী ২০ বছরে মাথাপিছু আয় সাড়ে ৬ গুণ বাড়িয়ে ১২,৫০০ ডলার করার কথা বলা হয়েছে যা এখন ১৯০৯ ডলার। এছাড়া দারিদ্র্যের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে এতে।
বাংলাদেশের দ্বিতীয় এ প্রেক্ষিত পরিকল্পনায় আশা করা হচ্ছে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে যাবে। তখন দেশের মানুষের গড় আয়ু হবে ৮০ বছর।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










