সৈয়দা শাহার বানু : অকুতোভয় এক ভাষাসৈনিক
অপর্ণা আনন্দ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
সৈয়দা শাহার বানু : অকুতোভয় এক ভাষাসৈনিক
সৈয়দা শাহার বানু ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং সিলেটে নারী জাগরণের অগ্রদূত। তার বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবন ভাষা আন্দোলন এবং সিলেটের ঐতিহাসিক গণভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে ১৯৪৮ সালে সিলেট জেলার মহিলাদের পক্ষ থেকে পূর্ববঙ্গের তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়। আর ঐতিহাসিক এই স্মারকলিপির অন্যতম উদ্যোক্তা ও স্বাক্ষর দাতা ছিলেন শাহার বানু চৌধুরী।
জন্ম এবং পরিবার : ১৯১৪ সালে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সৈয়দপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহার বানু। তার বাবা সৈয়দ আবুল বাশার চৌধুরী। তার দাদা ছিলেন মরমী কবি সৈয়দ আশহর আলী। তার প্রপিতা দেওয়ান সৈয়দ আজমল আলী চৌধুরী ছিলেন জমিদার।
বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন তার সন্তান।
সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড : স্বামী এডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ ছিলেন একজন বলিষ্ঠ আইনজীবি এবং রাজনীতিবিদ। স্বামীর প্রেরণায় রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। ছিলেন সিলেট মহিলা মুসলিম লীগের অন্যতম উদ্যোক্তা। ১৯৪৫ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত সিলেট মহিলা মুসলিম লীগের সহ সভানেত্রী ছিলেন তিনি। পরবর্তীতে সিলেট মহিলা সমিতির সভাপতি হন।
সৈয়দা শাহার বানু চৌধুরী ছিলেন আসাম পার্লামেন্টে প্রথম মুসলমান নারী এমপি। সিলেটের ঐতিহাসিক গণভোটে তার অবদান ছিলো অপরিসীম। ঘরে ঘরে নারীদের কাছে যেয়ে তাদের সংগঠিত করতেন তিনি। যা গণভোটে প্রত্যক্ষ ভূমিকা রাখে। এসময় রক্ষনশীল সমাজ এবং কংগ্রেসের শক্তিশালী বাঁধা উপেক্ষা করে ঝুঁকির মধ্যে তাকে কাজ করতে হযয়েছে তাকে।
সিলেট মহিলা কলেজের শুরু থেকেই এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন শাহার বানু চৌধুরী। ১৯৫০ এ কলেজ বন্ধ হওয়ার উপক্রম হলে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। মেয়েদের শিক্ষা গ্রহণ করতে উদ্বুদ্ধ করতেন তিনি। মেট্রিক পাস মেয়েদের কলেজে ভর্তি করার জন্য বাড়ি বাড়ি ঘুরে মেয়েদের বুঝাতেন।
ভাষা আন্দোলনে ভূমিকা : বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের শুরুর দিকেই সিলেট জেলার নারীদের পক্ষ থেকে পূর্ববঙ্গের তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়। ঐতিহাসিক এই স্মারকলিপির অন্যতম উদ্যোক্তা ও স্বাক্ষরদাতা ছিলেন শাহার বানু চৌধুরী। সিলেটে ভাষার জন্য সমস্ত আন্দোলনে তিনি অন্যতম নেতৃত্ব প্রদান করেন।
আরেক মহান ভাষা সৈনিক জোবেদা খানম চৌধুরী এবং অন্যান্যদের সাথে ভাষার অধিকার আদায়ের এই সংগ্রামের কারণে বিভিন্ন পাকিস্থানপন্থী মহলের কাছে তাদের নিগৃহীত হতে হয়। পত্রিকায় কুৎসা রটানো থেকে শুরু করে সামাজিকভাবে বিভিন্ন লাঞ্চনার শিকার হন এই মহান ভাষা সংগ্রামীরা। কিন্তু তিনি পিছ পা হননি।
মৃত্যু : সৈয়দা শাহার বানু ১৯৮৩ সালের ২১ অক্টোবর মৃত্যুবরণ করেন।
- এ স প্তা হে র ছ ড়া : জী ব ন ও প্র কৃ তি
- শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রুমিন ফারহানা
- সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ দেবেন
- হজ নিবন্ধনে কোটা পূরণ না হওয়ার শঙ্কা
- উপনির্বাচন ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূল-কংগ্রেসের দূরত্ব
- রেসিপি: শ্রীলঙ্কার জনপ্রিয় ‘জর্জের ডাল’
- চড়ুই আমাদের ঘরের পাখি, আঙ্গিনার বন্ধু
- আগামী ৫ দিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে
- এআই-এর অপব্যবহার নিয়ন্ত্রণে উদ্যোগ নেবে সরকার
- মোদি ও তার শাসকদল ‘স্বৈরাচারী’: শ্রীলেখা
- রাজধানীতে রাস্তা সংস্কারের নামে জনদুর্ভোগ, চলছে ১২ মাস
- বাড়ছে ডেঙ্গু, প্রতিরোধে প্রয়োজন সচেতনতা
- উ. কোরিয়া পারমাণবিক অস্ত্র ছাড়বে ভাবা মূর্খদের কাজ: কিম
- সময়ের প্রবাহ: স্বস্তি ও শঙ্কার মাঝখানে বাংলাদেশ
- এআই-এর অপব্যবহার নিয়ন্ত্রণে উদ্যোগ নেবে সরকার
- ডিমে কিছুটা স্বস্তি, আটা-ময়দায় বাড়তি চাপ
- বাড়ছে ডেঙ্গু, প্রতিরোধে প্রয়োজন সচেতনতা
- বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশের মেয়েরা
- ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
- মোদি ও তার শাসকদল ‘স্বৈরাচারী’: শ্রীলেখা
- চড়ুই আমাদের ঘরের পাখি, আঙ্গিনার বন্ধু
- রাজধানীতে রাস্তা সংস্কারের নামে জনদুর্ভোগ, চলছে ১২ মাস
- রেসিপি: শ্রীলঙ্কার জনপ্রিয় ‘জর্জের ডাল’
- উ. কোরিয়া পারমাণবিক অস্ত্র ছাড়বে ভাবা মূর্খদের কাজ: কিম
- আগামী ৫ দিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে
- উপনির্বাচন ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূল-কংগ্রেসের দূরত্ব
- ‘নৌকা’ স্থগিত রেখে ১২০ প্রতীক চূড়ান্ত, যুক্ত হলো ‘না’ ভোট
- শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রুমিন ফারহানা
- পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ


