ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১:০৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

সোনার দাম ভরিতে ১৩৪১ টাকা পর্যন্ত বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

এক মাস ২০ দিনের ব্যবধানে এবার বাড়ছে সোনার দাম। আজ শুক্রবার থেকে ভরিপ্রতি ৮১৭ টাকা থেকে এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ছে অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ১২৩ টাকা দরে।

গত ৮ মে থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৫ হাজার ৮৯৮ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের সোনার দাম এক হাজার ২২৫ টাকা বেড়েছে।

আজ শুক্রবার থেকে পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৪৫ হাজার ১৯৮ টাকা দরে। বৃহস্পতিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি সোনার বিক্রিমূল্য ছিল ৪৩ হাজার ৮৫৭ টাকা। এ মানের সোনায় ভরিপ্রতি এক হাজার ৩৪১ টাকা বেড়েছে। আর ১৮ ক্যারেটের সোনা ৯৯২ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৯ হাজার ৬৫৮ টাকা।

বৃহস্পতিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৩৮ হাজার ৬৬৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৪ হাজার ৮৪৪ টাকার বদলে আজ থেকে বিক্রি হবে ২৫ হাজার ৬৬১ টাকায়। অর্থাৎ ভরিতে ৮১৭ টাকা বেড়েছে। এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।

এই বিভাগের জনপ্রিয়