সোনায় মোড়া ছয় তারকা হোটেল, প্রতি রাতের খরচ ২৫০ ডলার
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
সোনায় মোড়া টয়লেট, প্লেট, আসবাবপত্রের খবর শুনেছেন বিশ্ববাসী। সেই খবরগুলো অবাক করার মতোই ছিল। এবার আরো বিশাল অবাক করার খবর হচ্ছে সোনায় মোড়ানো ছয় তারকা হোটেল শিগগিরই সেবা প্রদানের কাজ শুরু করবে। এরইমধ্যে সোনায় মোড়া হোটেল সম্পর্কে জেনে সেবা গ্রহণ ও ঘুরে আসতে অনেকের মন উদগ্রীব হয়ে আছে। এখন করোনাভাইরাস পথের কাঁটা হিসেবে বসে আছে। নতুবা এতদিনে চকচক করা সোনার ভবনের হোটেলে গিয়ে মনের আকাঙ্ক্ষা মেটাতেন উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তরাও।
চকচকে সোনায় মোড়ানো পাঁচ তারকা হোটেল ভিয়েতনামে তৈরি করা হয়েছে। এটিকে World’s First Gold Plated Hotel হিসেবে দেখা হচ্ছে। তাই জেনে নিন ডলস হানোই গোল্ডেন লেক নামের সোনায় মোড়া হোটেল সম্পর্কে।
বিশ্বের সর্বপ্রথম ভিয়েতনামের রাজধানী হানোইতে সোনার প্লেটে নির্মিত হোটেল তৈরি হয়েছে। ২০০৯ সালে হোটেলটির কাজ শুরু হয়। সেই কাজ চলতি বছরের শেষ দিকেই পুরোপুরি নির্মিত হবে বলে ধারণা করা হচ্ছে। হোটেলটি ফাইভ স্টারের বেশি। অর্থ্যাৎ সিক্স স্টার বা ছয় তারকা হোটেল। এটি Dolce Hanoi Golden Lake নামে বিশ্বে পরিচিতি পাবে।
সোনার হোটেলের ভেতরের দৃশ্য।
সোনায় মোড়ানো হোটেল তৈরি করতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। যা প্রায় ১৫০০ কোটি টাকা। হোটেলের ভেতর ও বাইরে ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেটের সোনা। তবে সোনার পাতে পুরো হোটেল নির্মিত হলে কী হবে, হোটেলের টয়লেট সিট থেকে শুরু করে লবি, ইনফিনিটি পুল, রুম এমনকি বাথরুমের শাওয়ারের মাথাটিও সোনায় তৈরি। হোটেলে কোনো গেস্ট কফি খেতে চাইলে, তাকে সোনার কাপেই কফি পরিবেশন করা হবে।
সোনায় মোড়া হোটেল ভিয়েতনামের রাজধানী হানোইয়ের অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ। হোটেলের কাজ পুরোপুরি শেষ হতে কিছুদিন বাকি আছে। কিন্তু বিগত বেশ কিছু বছর ধরেই পর্যটকেরা হোটেলের সামনে দাঁড়িয়ে ভিড় করছেন। হোটেলটি হানোইয়ের বা দিন জেলার গিয়াং ভো লেকের এক্কেবারে ধারেই তৈরি হয়েছে।
‘ডলস হানোই গোল্ডেন লেক’ নামের হোটেলটি তৈরি করেছে ভিয়েতনামের প্রসিদ্ধ হোয়া বিন গ্রুপ। হোটেলটির ম্যানেজমেন্টের দায়িত্ব সামলাচ্ছে আমেরিকান সংস্থা উইনধাম হোটেল গ্রুপ।
হোটেলটির ভেতর ও বাইরেও ৫০০০ বর্গমিটারের সেরামিক টাইলস বসানো রয়েছে। সম্পূর্ণ সোনা দিয়েই এ ধরনের টাইলস নির্মিত হয়। সোনার পাতে মোড়া হোটেলের ভবনে রয়েছে মোট ২৫টি তলা। আর ইমিউনিটি পুলটি রয়েছে একেবারে রুফটপে। তবে হোটেলের ঘরগুলো যেমন সোনায় মোড়া, তেমনই আবার বাথরুম থেকে পুল সবই সোনার প্লেটে তৈরি। কাপ থেকে শুরু করে খাবার-দাবার সোনার পাত্রেই পরিবেশন করা হয় হোটেলটিতে। তবে তার থেকেও চিত্তাকর্ষক বিষয়টি হল হোটেলের যাবতীয় সব আসবাবপত্রই সোনায় তৈরি করা হয়েছে।
পড়ন্ত বিকেলে সূর্যের রঙের সঙে সোনায় মোড়ানো ভবনের অপরূপ দৃশ্য।
সোনার হোটেলে রাত কাটানো খবর হয়তো সোনার চেয়ে দামি হবে। তবে ওই হোটেলটির ভাড়া সহনীয় মনে হচ্ছে। ‘ডলস হানোই গোল্ডেন লেক’ হোটেলে রুম ভাড়া শুরু হচ্ছে ২৫০ মার্কিন ডলার থেকে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার টাকা থেকে শুরু হয়েছে।
এ পরিমাণ টাকা তেমন নয়, কারণ ভারত, বাংলাদেশের মতো দেশে এর চেয়ে বেশি দামের হোটেল বসবাস করা হচ্ছে। এমনকি সোনার হোটেলে আপনি অ্যাপার্টমেন্টও ভাড়া নিতে পারবেন। অ্যাপার্টমেন্ট ভাড়া অনেক। সেক্ষেত্রে ৬৫০০ মার্কিন ডলার খরচ হবে। যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ টাকার বেশি হবে।
হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, হোটেলটি শুধু উচ্চবিত্তদের কথা চিন্তা করে তৈরি করা হয়নি। মধ্যবিত্তরাও হোটেলটিতে ঘুরতে পারবেন। হোটেলের নির্মাতা সংস্থা হোয়া বিন গ্রুপের চেয়ারম্যান এনগ্যুয়েন হু ডুয়োং বলছেন, আমাদের গ্রুপেরই একটি ফ্যাক্টরি রয়েছে যেখানে আমরা খুব সস্তায় নানা ধরনের সোনার জিনিসপত্র বানাই। সেই দিক থেকে দেখতে গেলে সোনায় মোড়া এই হোটেলে থাকার খরচ কম।
তবে করোনা আবহে যে, তাদের ব্যবসা রীতিমতো ধাক্কা খেয়েছে, সে কথাটাও স্বীকার করে নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। যদিও এই সংকটজনক পরিস্থিতি একবার চলে গেলে আবার ঘুরে দাঁড়াবেন তারা। সে বিষয়ে যথেষ্ট আশাবাদী ‘ডলস হানোই গোল্ডেন লেক’ (Dolce Hanoi Golden Lake) কর্তৃপক্ষ।
-জেডসি
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



