সোমবার থেকে অস্ট্রিয়ায় পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ এএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
করোনা পরিস্থিতির অবনতির মুখে সোমবার থেকে সম্পূর্ণ লকডাউনে যাচ্ছে অস্ট্রিয়া। হঠাৎই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে অস্ট্রিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে কেবল পূর্ণ ডোজ ভ্যাকসিন নেননি এমন ব্যক্তিদের লকডাউনের আওতায় আনার কথা থাকলেও সরকার সারাদেশেই লকডাউনের কথা ঘোষণা করেছে। অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ জানিয়েছেন: লকডাউন সর্বোচ্চ ২০ দিন স্থায়ী হবে। একইসাথে আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রিয়ায় করোনার টিকাগ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। চ্যান্সেলর শ্যালেনবার্গ বলেন, করোনার পঞ্চম ঢেউ আসুক তা অস্ট্রিয়া চায় না।
শীতের এই সময়ে ইউরোপে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ৫৫ হাজার ২১৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৫৯ লাখ ৩৫ হাজার ২৪১ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটি ১৯ লাখ ৭৪ হাজার ৮৯০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৪৬১ জন। এর আগের দিন করোনায় মারা ৮ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৯২ হাজার ১২০ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৬ লাখ ২১ হাজার ১৮৭ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯১ হাজার ৯৮ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫০৬ জনের। মারা গেছেন ৪ লাখ ৬৫ হাজার ৮২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











