সৌদির পর্যটন ভিসা পাবে না বাংলাদেশের নাগরিকরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের ৪৯টি দেশের নাগরিক দেশটির পর্যটন ভিসা পাবে। প্রথমবারের মতো পর্যটকরা বিশ্বব্যাপী সৌদি অ্যাম্বাসি ও কনস্যুলেটগুলোর মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবে, সৌদি আরব শুক্রবার (২৮ সেপ্টেম্বর) এমনটিই ঘোষণা দিয়েছে। তবে, সৌদি আরবের এই পর্যটন ভিসা পাবে না বাংলাদেশের নাগরিকরা।
সৌদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড হেরিটেজের চেয়ারম্যান আহমেদ আল খাতিব রিয়াদের আদ-দিরিয়াহ শহরে এক অনুষ্ঠানে এই ভিসার কার্যক্রম উদ্বোধন করেন। এই ৪৯টি দেশের নাগরিক সাধারণ ভিসা বা ই-ভিসার জন্য আবেদন করতে পারবে।
এজন্য ভিজিটসৌদি.কম নামের একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। বিমানবন্দরগুলোতে ইলেক্ট্রনিক কিওস্কও থাকবে।
পর্যটকদেরকে দেয়া এই পর্যটন ভিসার মেয়াদ থাকবে এক বছর। এই এক বছরের মধ্যে তারা একাধিকবার সৌদি আরবে যেতে পারবে। তারা প্রতিবার দেশটিতে প্রবেশের পর সর্বোচ্চ তিন মাস অবস্থান করতে পারবে।
সৌদি আরবের পর্যটন ভিসার জন্য যে ৪৯টি দেশের নাগরিক আবেদন করতে পারবে, সেগুলো হলো- যুক্তরাষ্ট্র, কানাডা, কাজাখস্তান, সিঙ্গাপুর, ব্রুনেই, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, স্পেন, বেলজিয়াম, মালয়েশিয়া, অস্ট্রিয়া, সাইপ্রাস, যুক্তরাজ্য, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, অ্যান্ডোরা, ডেনমার্ক, জার্মানি, বুলগেরিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, হল্যান্ড, ইতালি, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া, গ্রিস, লিচটেনস্টেইন, মোনাকো, আইসল্যান্ড, মাল্টা, পোল্যান্ড, লাটভিয়া, নরওয়ে, রাশিয়া, লুক্সেমবার্গ, রোমানিয়া, স্লোভেনিয়া, মন্টিনেগ্রো, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, পর্তুগাল, সুইডেন, অস্ট্রেলিয়া, স্যান ম্যারিনো, ইউক্রেন, চীন (হংকং, ম্যাকাউ ও তাইওয়ান চীনের অন্তর্ভুক্ত)।
অর্থাৎ সৌদি আরবের পর্যটন ভিসা পাবে না বাংলাদেশের নাগরিকরা। সূত্র: গালফ নিউজ
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










