সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৩ মে ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি।
সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ বৃহস্পতিবার। এক মাস সিয়াম সাধনার পর আসে এই ঈদ উৎসব। সৌদি আরবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ পালন করা হয় আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশেও।
ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। তবে করোনা মহামারি পরিস্থিতি এবং ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞের কারণে ঈদ উদযাপনে সেই উচ্ছ্বাস নেই। ফিলিস্তিনে আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলা এবং গাজায় দেশটির অব্যাহত হত্যাযজ্ঞের কারণে ঈদ আনন্দ অনেকটাই শোকে পরিণত হয়েছে মুসলিম বিশ্বে। ঈদের দিনও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, ঈদের দিন সকালে পশ্চিম গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ শিশু ও অন্তঃসত্ত্বাসহ আট নারী রয়েছেন।
চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে দেশের কয়েকটি জেলার বেশকিছু গ্রামে পীরপন্থী কিছু মুসলিম সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ উদযাপন করা হচ্ছে।
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%











