ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১১:০৯:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

সৌদি আরবে করোনায় ৩৫ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়ানো প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ৩৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে।দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এই তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম মসীহ জানান, এই পর্যন্ত সৌদিতে ৩৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন, সেটা সৌদি কর্তৃপক্ষ তাদের জানায়নি।

করোনায় যেসব বাংলাদেশি মারা গেছেন তাদের দাফন এখনো সম্পন্ন হয়নি বলে জানা গেছে। বর্তমান প্রেক্ষাপটে মরদেহ দেশে আনা সম্ভব না হওয়ায় সৌদিতেই তাদের দাফন করা হবে।

প্রাণঘাতী ভাইরাসে বিশ্বের অন্যান্য দেশের মতো কাবু সৌদি আরবও। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৩১ জন। করোনায় কারণে সৌদিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে দেশটির সরকার।

-জেডসি