সৌদি কারাগারে লুজাইনকে যৌন নির্যাতনের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
প্রায় তিন বছর সৌদি আরবের কারাগারে বন্দি থাকার পর গত বুধবার মুক্তি পেয়েছে দেশটির নারী অধিকারকর্মী লুজাইন আল হাতলুল। তবে কারাগারে থাকাকালীন তার ওপর যৌন নির্যাতন করা হতো বলে অভিযোগ করেছেন তারা বোনরা।
বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তারা এমন দাবি করেন। সংবাদ সম্মেলন থেকে তারা লুজাইনের প্রতি ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।
আল জাজিরার খবরে বলা হয়, ৩১ বছর বয়সী লুজাইন আল হাতলুল সৌদির পুরুষ অভিভাবকত্ব ব্যবস্থার সমাপ্তি এবং নারীদের গাড়ি চালানোর অনুমতির জন্য ক্যাম্পেইন করেন। সৌদি কর্তৃপক্ষ ২০১৮ সালের মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে তাকে আটক করে। পরে তার ইচ্ছার বিরুদ্ধে সেখান থেকে সৌদিতে আনা হয়। গত ডিসেম্বর মাসে সৌদি কর্তৃপক্ষ সাইবার ক্রাইম এবং সন্ত্রাসবাদ আইনে লুজাইনের পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দেয়।
প্রায় তিন বছর কারাগারে রাখার পর গত বুধবার সৌদি কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। তবে তার ওপর পাঁচ বছরের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মানবাধিকার গোষ্ঠী এবং লুজাইনের পরিবার দাবি করছে, কারাগারে লুজাইনকে বৈদ্যুতিক শক, ওয়াটার বোডিং, বেত্রাঘাত এবং যৌন নির্যাতন করা হয়েছে। তবে বুধবার সৌদির একটি আপিল কোর্ট প্রমাণ না থাকার কারণে লুজাইনের ওপর নির্যাতনের দাবি খারিজ করে দিয়েছে। সৌদি কর্মকর্তারা কিংবা সৌদি গণমাধ্যম লুজাইনের দণ্ডাদেশ, মুক্তি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
ব্রাসেলসে সংবাদ সম্মেলনে লুজাইন হাতলুলের বোন লিনা আল হাতলুল বলেন, আমরা সত্যিকারের ন্যায় বিচার চাই। ন্যায়বিচার বলতে তিনি লুজাইনের সম্পূর্ণ নিঃশর্ত মুক্তিকে বোঝান। সংবাদ সম্মেলনে লুজাইন ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করবে বলে জানান তিনি। তার বাবা-মা বিদেশ ভ্রমণ করতে পারছে না বলেও তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লুজাইনের আরেক বোন আলিয়া বলেন, লুজাইন এখন বাবা-মা’র সঙ্গে বাড়িতে অবস্থান করছে। বাড়ি ফিরতে পেরে সে খুব আনন্দিত। কারাগার থেকে বাড়ি ফিরে তাদের সঙ্গে কথা বলার পর লুজাইন সুপার মার্কেটে আইসক্রিম খেতে যান বলে জানান তিনি।’ বুধবার লিনা টুইটারে লুজাইনের একটি ছবি শেয়ার করেন। সেখানে ধূসর চুলে তাকে হাসতে দেখা যায়। কিন্তু আগের থেকে তাকে পাতলা দেখা যায়। লুজাইনের বোনরা বলেন, কারাগারে বিভিন্ন শর্তের কারণে লুজাইন অনশন করেছিলেন। এ কারণে সে ওজন হারিয়েছে। বোন আলিয়া জানান লুজাইন খুবই শক্ত।
তিনি বলেন, আমি তার উচ্চ বাসনার ক্ষমতায় গর্বিত। অধিকার পেতে লুজাইন সৌদিতে বিদ্যমান সকল আইনের আশ্রয় নেবেন।
লুজাইনের বোনরা জানায়, কারাগার থেকে ফোনে কথা বলার সময় লুজাইন তার ওপর কি ধরনের নির্যাতন করা হয়েছে সেটা বলতে পারেনি। কথা বলার সময় নিরাপত্তারক্ষী তার কানের কাছে বৈদ্যুতিক শক দেয়ার যন্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। তাকে নির্যাতনের হুমকি দেয়া হয়। আটক, নির্যাতন এবং জীবনের নাটকীয় সময়কে লুজাইন কখনও ভুলতে পারবে না বলে তার বোনরা মন্তব্য করেন।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








