ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২৩:৪৪:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

সৌদি পৌঁছেছেন ৪২ হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার ১জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, সোমবার (২৭ জুন) পর্যন্ত ৪২ হাজার ১জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

হজফ্লাইট শুরুর পর থেকে ২৩ দিনে ১১৭টি হজ ফ্লাইটে সৌদি আরবে গেছেন এসব হজযাত্রী।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৬১৬ জন হজ পালন করতে গেছেন।

হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ৬ জন হজযাত্রী মারা গেছেন। যার মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন।

গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।