সৌদি পৌঁছেছে হজযাত্রীদের প্রথম ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৬ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
বাংলাদেশ থেকে হজযাত্রার প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। সৌদি আরবের স্থানীয় সময় রোববার (৫ জুন) দুপুরে জেদ্দার কিং আবদুল আজিজ বিমান বন্দরের হজ টার্মিনালে পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩০০১) ফ্লাইটটি। প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, হজযাত্রীদের প্রথম ফ্লাইট সেখানে পৌঁছালে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ সময় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, রিয়াদের বাংলাদেশ দূতাবাস, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হজযাত্রীদের বিমান বন্দরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। তাদের চকোলেট, জুস, পানি পরিবেশন করা হয়।
বাংলাদেশি হজযাত্রীরা বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। হজযাত্রীদের শুভকামনা জানান ও যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন।
৪১০ হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট রোববার সকাল ৯টা ১৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা করে।
বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের আরও স্বাগত জানান সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক ভাইস মিনিস্টার প্রফেসর আবদুল ফাত্তাহ মাশহাত, ডেপুটি মিনিস্টার আব্দুল আজিজ ওয়াজ্জান, সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশনের প্রেসিডেন্ট আবদুল আজির বিন আবদুল্লাহ আল দুয়াইলিজ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, হজ ও ওমরার জেদ্দা অঞ্চলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আল গান্নাম, কিং আবদুল আজিজ বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান আবুবা, বিমানবন্দরের মহাপরিচালক ও হজ টার্মিনালের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা।
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











